
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
সকল লেখা

কুমিল্লায় ৭ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা, আদালতে স্বীকারোক্তি অটোরিকশাচালকের
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার মামলায় গ্রেপ্তার সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শনিবার তাঁকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়।

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বিষয়: শিক্ষামন্ত্রী
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বিষয়গুলো হলো আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি।

এমপির সুপারিশেও সেবা না দেওয়ার অভিযোগে কুমিল্লায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা বরখাস্ত
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সুপারিশসংবলিত আবেদন নিয়ে আসা এক গ্রাহককে যথাযথ সেবা না দেওয়ার অভিযোগে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এক ওয়্যারিং পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলা ও গ্রাহক হয়রানির অভিযোগে মো. মানিক খান নামের ওই কর্মকর্তার বিরুদ্ধে...

প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গৃহবধূকে গুলি, জড়িতদের গ্রেপ্তারের দাবি
কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুরে ডাকাতির চেষ্টা ও গৃহবধূকে গুলিবিদ্ধ করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শিবের বাজারে ক্ষুব্ধ এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কিশোর গ্যাং: কুমিল্লায় তিন দফা অভিযানে আটক ১ হাজার ২৯৩
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানে তিন দফায় ১ হাজার ২৯৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার ভোররাত পর্যন্ত জেলার ১৮টি থানায় জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি)

কুমিল্লায় ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার, অটোরিকশার জন্য দুই চালককে হত্যা
কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলায় অটোরিকশাচালকসহ দুই তরুণ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল ওয়াদুদ ওরফে মানিক (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে পৃথক দুই হত্যাকাণ্ডের রহস্যও উদ্ঘাটন করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কক্সবাজার থেকে ফেরা স্লিপার কোচে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি স্লিপার নাইট কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় বাসটিতে যাত্রী ছিলেন। তবে দ্রুত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দেশীয় এলএসডি ভ্যাকসিনে কমবে খামারিদের ব্যয়: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
মন্ত্রী বলেন, লাম্পি স্কিন ডিজিজ গবাদিপশুর জন্য অত্যন্ত ক্ষতিকর একটি রোগ। কোনো খামারে এ রোগ দেখা দিলে দ্রুত অন্য পশুর মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এতে খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। তাই চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদানের ওপর গুরুত্ব দিতে হবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.৮৬ শতাংশ, মেয়েরা এগিয়ে
কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েরা ফলাফলে এগিয়ে রয়েছেন পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা...

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (১৩ অক্টোবর) ভোরে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

কুমেক হাসপাতালে ওষুধ ক্রয়ে অনিয়মের প্রমাণ মিলেছে: দুদক
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ওষুধ কেনাকাটায় অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় বিস্তারিত অনুসন্ধান ও পূর্ণাঙ্গ তদন্তের জন্য দুদক সদর দপ্তরে আবেদন করা হবে বলে জানিয়েছেন দুদকের কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক নাজমুল হাসান।

ঐক্যবদ্ধ না হলে আবারও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
ঐক্যবদ্ধ হতে না পারলে আবারও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমেক হাসপাতাল: ওষুধের নামে কোটি টাকা লোপাটের অভিযোগ
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রায় ২৩ কোটি টাকার ওষুধ ও মালপত্র কেনাকাটায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ কাজে হাসপাতালের পরিচালক মাসুদ পারভেজসহ টেন্ডার কমিটির কয়েকজন কর্মকর্তা ও স্থানীয় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতারা জড়িত বলে অভিযোগ উঠেছে।

কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ীর বাতাবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গতকাল তাঁরা এই মিছিল করেন। পরে পুলিশের অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লায় চোর সন্দেহে যুবককে কুকুর দিয়ে নির্যাতন, গ্রেপ্তার ৩
শুক্রবার দুপুরে বুড়িচং উপজেলার দেবপুর সাকুরা স্টিল মিলে জয় চন্দ্র সরকারকে চুরির অভিযোগে আটক করা হয়। পরে তার ওপর ২টি বিদেশি কুকুর লেলিয়ে নির্মম নির্যাতন চালানো হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। এরপর রাতেই অভিযানে নেমে জেলার বিভিন্ন এলাকা থেক

অজ্ঞাত ফোনকলে এক মাস পর লাশ মিলল শ্বশুরবাড়িতে, স্ত্রী-সন্তানসহ আটক ৪
গতকাল বুধবার রাতে আমির হোসেন ভূঁইয়ার মোবাইল ফোনে অজ্ঞাতনামা এক ব্যক্তি কল দিয়ে জানান, করিমকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে লাশ গুম করেছেন। ওই তথ্যের ভিত্তিতে আমির হোসেন পুলিশ নিয়ে রসুলপুরে করিমের শ্বশুরবাড়িতে যান। অনুসন্ধানের পর পুলিশ করিমের শ্বশুর ইউনুছ মিয়ার সেপটিক ট্যাংকের ভেতর থেকে...
