
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
সকল লেখা

কালীগঞ্জে সারের স্টকে গরমিল, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দোলান বাজার এলাকায় সারের মজুতে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

শ্বশুরকে কুপিয়ে হত্যার পরদিন থানায় হাজির জামাতা
গাজীপুরের কালীগঞ্জে মাথায় কলার ছড়া নিয়ে বাজারে যাওয়ার সময় শ্বশুর মজিদ মোড়লকে (৭০) কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত জামাতা মোজাম্মেল হক ওরফে মুজা সরকার (৩৫) থানায় এসে আত্মসমর্পণ করেছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ থানায় হাজির হয়ে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন...

পূর্বাচলে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার
গাজীপুরের কালীগঞ্জের পূর্বাচল উপশহর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি ট্রাক, দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদিসহ আন্তজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের অন্য ৭-৮ জন সদস্য পালিয়ে যায়।

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল: কালীগঞ্জে ইউনিয়ন ছাত্রদল নেতা বহিষ্কৃত
গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কালীগঞ্জে প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে নিজ ঘর থেকে জয় প্রধান (২৬) নামের এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

অতিরিক্ত ভাড়া আর ফিটনেসবিহীন গাড়িতেই নতুন যাত্রার সূচনা
দেড় যুগ পর গাজীপুরের কালীগঞ্জ থেকে রাজধানীর গুলিস্তান রুটে পুনরায় সরাসরি বাস সার্ভিস চালু হয়েছে। সরাসরি যাতায়াত ব্যবস্থা ফিরে পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও নতুন করে চালু হওয়া বাসের মান ও অতিরিক্ত ভাড়া নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিদ্যালয়ের মাঠে ‘বেআইনি’ পশুর হাট, ভোগান্তি
গাজীপুরের কালীগঞ্জে নরুন উচ্চবিদ্যালয়ের মাঠে ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসানোকে কেন্দ্র করে এলাকাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারি নির্দেশনা ও উপজেলা আইনশৃঙ্খলা সভার সিদ্ধান্ত উপেক্ষা করে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে এই পশুর হাট পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

কালীগঞ্জে স্কুল-কলেজ পড়ুয়াদের উত্ত্যক্ত ও অশ্লীল অঙ্গভঙ্গি, যুবক আটক
গাজীপুরের কালীগঞ্জে স্কুল-কলেজগামী ছাত্রী এবং কর্মজীবী নারীদের যাতায়াতের পথে অশ্লীল অঙ্গভঙ্গি ও যৌন হয়রানির অভিযোগে মফিজ উদ্দিন (৩৫) নামের এক বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (২০ মে) বিকেলে উপজেলার মুনশুরপুর গ্রামের মনসাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক
গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দোকানকর্মীকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন লিটন চন্দ্র ঘোষ (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ী। আজ শনিবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভা-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ।

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় কমল খ্রীষ্টফার রোজারিও (৬৫) নামে এক প্রবীণ স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার নলছাটা এলাকায় টঙ্গী-ভৈরব রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জে ৪ করাতকলের মালিককে জরিমানা
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় করাতকল বিধিমালা লঙ্ঘনের দায়ে চারটি করাতকলের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার আওড়াখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের এই জরিমানা করা হয়।

বাসার দরজা ভেঙে প্রধান শিক্ষিকার লাশ উদ্ধার
গাজীপুরের পুবাইল থানার মাজুখান এলাকায় একটি বাসা থেকে শাহানা বেগম (৫৭) নামের এক প্রধান শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) সকালে মাজুখান পশ্চিমপাড়া এলাকার ফাগুনী নামের ভবনের দ্বিতীয় তলার বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

ইসলাম বিজয়ী হলে মানবতা প্রতিষ্ঠিত হবে: ওলামা মাশায়েখ সম্মেলনে খায়রুল হাসান
গাজীপুরের কালীগঞ্জে ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে ‘ওলামা মাশায়েখ সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আলেম-ওলামাদের অংশগ্রহণে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দেশ-জাতির সংকটকালে আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব...

কালীগঞ্জে ‘বিশেষ জীববৈচিত্র্য এলাকা’ থেকে ১৫৫টি অবৈধ ঘর উচ্ছেদ
ইউএনও জানান, পূর্বাচলের ২৪ ও ২৫ নম্বর সেক্টরের প্রায় ১৪৪ একর এলাকা শালকপিচসহ নানা প্রজাতির উদ্ভিদ থাকায় এবং প্রাণীর বিচরণের কারণে ‘বিশেষ জীববৈচিত্র্য এলাকা’ হিসেবে ঘোষিত। ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের আওতায় সরকার এ এলাকায় সংরক্ষণের গেজেটও জারি করে।

প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার তরুণী
কুমিল্লার এক তরুণী প্রেমিকের সঙ্গে দেখা করতে গাজীপুরের কালিগঞ্জে এসে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

২৯ বছর পর গাজীপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র্যাবের জালে
২৯ বছর পর গাজীপুরে শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিলু (৩৫) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফালানকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
