
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দোলান বাজার এলাকায় সারের মজুতে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোলান বাজার এলাকার সার ডিলার ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় স্টক রেজিস্ট্রারের সঙ্গে গুদামে থাকা সারের প্রকৃত মজুতের পরিমাণে অসংগতি ও গরমিল পাওয়া যায়। এ অপরাধে ‘অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬’-এর ৬ ধারায় দুটি মামলা করা হয়। প্রতিটি মামলায় ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো—প্রকাশ ট্রেডার্স ও মেসার্স এস এস করপোরেশন। এর মধ্যে প্রকাশ ট্রেডার্সের স্বত্বাধিকারী নির্মল দাসকে (৬০) সারের হিসাবে গরমিল পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি অমূল্য কৃষ্ণ দাসের ছেলে। অপর দিকে, মেসার্স এস এস করপোরেশনের স্বত্বাধিকারী শরীফ ভূঁইয়াকে (৩৪) এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি মৃত আব্দুল কাসেমের ছেলে।
অভিযানকালে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ও বেঞ্চ সহকারী হিসেবে মাহবুবুল ইসলাম সার্বিক সহযোগিতা করেন। আদালত সূত্রে জানা গেছে, অভিযানে কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।
স্থানীয় প্রশাসন জানায়, কৃষকদের মধ্যে সঠিক সময়ে ও ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট ও কালোবাজারি রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সারের মজুতে অনিয়ম পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণকাজের জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইলে টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে বলে এক...
১৪ মিনিট আগে
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে খালাস পাওয়া ১০ আসামির মধ্যে মাকসুদ আলম ও রুহুল আমিনও রয়েছেন। খালাসপ্রাপ্ত অপর আটজন হলেন কামরুন নাহার মনি, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন ওরফে মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম, ইফতেখার উদ্দিন রানা ও আবছার উদ্দিন।
১৬ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
২০ মিনিট আগে
রুমানার অভিযোগ, গত ১৭ জুলাই বিকেলে তাঁর স্বামী হামিদুল মিয়া শ্বশুরবাড়িতে এসে ১১ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তার জান্নাতকে কোলে নিয়ে জুস কিনে দেওয়ার কথা বলে বাইরে বের হন। এরপর শিশুটিকে নিয়ে আর বাড়িতে ফেরেননি তিনি।
৩৬ মিনিট আগে