
বাংলা একাডেমি আয়োজিত ‘নজরুল পুরস্কার ২০২৬’ পাচ্ছেন অধ্যাপক রশিদুন্ নবী এবং প্রখ্যাত শিল্পী ফাতেমা তুজ জোহরাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
আজ বুধবার দুপুরে বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নজরুল গবেষণায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক রশিদুন্ নবীকে এবং নজরুলসংগীত-চর্চায় অনন্য অবদানের জন্য ফাতেমা তুজ জোহরাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ মে (শনিবার) বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই আনুষ্ঠানিকভাবে এই দুই গুণীজনের হাতে ‘নজরুল পুরস্কার ২০২৬’ তুলে দেওয়া হবে।
অধ্যাপক ড. রশিদুন্ নবী একাধারে একজন বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক, সংগীতজ্ঞ ও স্বরলিপিকার। সর্বাধিক সংখ্যক নজরুলসংগীতের সংকলনগ্রন্থ ‘নজরুল-সংগীত সংগ্রহ’-এর সফল সম্পাদক তিনি। কর্মজীবনে সফল এই ব্যক্তিত্ব ১৯৭১ সালে দশম শ্রেণির ছাত্রাবস্থায় একজন সশস্ত্র মুক্তিযোদ্ধা হিসেবে সরাসরি স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন।
প্রখ্যাত সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা দীর্ঘকাল ধরে নজরুলগীতি ও আধুনিক গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন। সংগীত পরিবেশনের পাশাপাশি টেলিভিশন ও মঞ্চে উপস্থাপক হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। শুধু গানই নয়, সাহিত্যেও রয়েছে ফাতেমা তুজ জোহরার দারুণ অবদান। তাঁর লেখা উপন্যাস, গল্প, কবিতা ও ছড়ার বই প্রকাশিত হয়েছে। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি সরকারের সম্মানজনক ‘একুশে পদক’-এ ভূষিত হন।

বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে আজ রাজধানীর ধানমন্ডির বিডিওএসএন কার্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্ত আসর ও স্বপ্ন ৭১ প্রকাশন আয়োজন করে ‘শতবর্ষে সুকান্ত’ শীর্ষক অনুষ্ঠানের। অনুষ্ঠানে কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা গান, কবিতা আবৃত্তি, আলোচনা ও আবু...
১১ দিন আগে
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মদিন আজ। এ উপলক্ষে নানা আয়োজন থাকছে নড়াইলে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালায়। শিশুরা বসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। চিত্রশিল্পীদের নিয়ে থাকছে আর্টক্যাম্প। থাকছে আলোচনা অনুষ্ঠান ও সম্মাননা পদক প্রদান।
১৭ দিন আগে
বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক ও লেখক ইব্রাহীম চৌধুরী খোকনের তিনটি ভ্রমণগ্রন্থ—‘প্রান্তরে পান্থজন’, ‘মক্কা থেকে মারাকেশ’ এবং ‘নাইরোবি থেকে মাসাইমারা: এক সুন্দরের আরাধনা’—আলাদাভাবে পড়লে তিনটি ভৌগোলিক পরিসরের বিচিত্র অভিজ্ঞতা মনে হলেও, একত্রে বিবেচনায় এরা একটি সুসংহত দার্শনিক ও নান্দনিক ত্রয়ী, ইংরেজিতে...
১৭ দিন আগে
শিল্পী সারা জাবীনের দ্বিতীয় একক শিল্প প্রদর্শনী ‘চৌকাঠ’-এর উদ্বোধন হলো আজ শুক্রবার ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে। প্রদর্শনীতে উপস্থাপিত শিল্পকর্মগুলোতে নারী, গৃহস্থালি পরিসর, স্মৃতি, পরিচয়সহ সাংস্কৃতিক ঐতিহ্যের অনুসন্ধান করা হয়েছে।
৩১ জুলাই ২০২৬