
প্রতিষ্ঠালগ্ন থেকে দেশজুড়ে বাঙালি সংস্কৃতির বিস্তার ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে ছায়ানট। এই কার্যক্রমের অঙ্গীকার নিয়ে গঠিত হয়েছে ছায়ানটের নতুন কার্যকরী সংসদ। এতে সারওয়ার আলী সভাপতি এবং লাইসা আহমদ লিসা সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার সকালে ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫ জনকে ৩ বছর মেয়াদে নির্বাচিত করেন সদস্যরা। একই মেয়াদে উপদেষ্টা নির্বাচিত হয়েছেন ৬ জন।
নির্বাচিত কার্যকরী সংসদের সদস্যরা হলেন—সভাপতি সারওয়ার আলী, সহসভাপতি খায়রুল আনাম শাকিল ও পার্থ তানভীর নভেদ্, সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা, যুগ্ম সম্পাদক জয়ন্ত রায় ও তানিয়া মান্নান, কোষাধ্যক্ষ নাসেহুন আমীন এবং সদস্য মফিদুল হক, সাহানা আখতার রহমান পাপড়ি, নাহাস খলিল, জুবায়ের ইউসুফ, জেসমিন বুলি, শশাঙ্ক সাদী, শারমীন সাথী ইসলাম ও মহুয়া মঞ্জরী সুনন্দা।
উপদেষ্টা সেলিনা মালেক চৌধুরী, ইফ্ফাত আরা দেওয়ান, শাহীন সামাদ, সুলতানা কামাল, রামেন্দু মজুমদার ও শ্যামলী নাসরিন চৌধুরী।

এবার অন্য ভাষায় আরবি সাহিত্য বিভাগে আরব বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও সবচেয়ে বেশি অর্থমূল্যের সাহিত্য পুরস্কার ‘শেখ জায়েদ বুক অ্যাওয়ার্ড’ পেয়েছে জার্মান আরবি ভাষাবিদ স্টেফান ভাইডনারের একটি সংকলন।
৪ দিন আগে
শিশুসাহিত্যিক ও সম্পাদক আখতার হুসেন মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।
৪ দিন আগে
শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মায়ের কবরে আমীরুল ইসলামকে দাফন করা হয়। এর আগে আজ শুক্রবার আসর নামাজের পর মিরপুরের গোলারটেক ঈদগাহ্ মাঠে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
১৭ দিন আগে
বাংলাদেশের সমসাময়িক চারজন আলোচিত চলচ্চিত্র নির্মাতার তত্ত্বাবধানে চারটি মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামী ১১, ১২, ১৩ ও ২৮ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হবে।
২১ দিন আগে