
‘মৃত্তিকার সন্ধানে’ শিরোনামের দলীয় চিত্র প্রদর্শনীতে উঠে এসেছে পরিবেশ নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও স্থানীয় বাস্তবতা। এর উদ্বোধনী হয়ে গেল শনিবার ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে। সাতজন শিল্পীর কাজ রয়েছে এখানে।
ক্রমবর্ধমান পরিবেশ দূষণ, জীববৈচিত্র্যের ক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে প্রদর্শনীটি দর্শকদের প্রকৃতি, ভূমি এবং মানুষের পারস্পরিক সম্পর্ককে নতুনভাবে ভাবতে আহ্বান জানাবে বলে মনে করেন আয়োজকেরা।
কুন্তল বাড়ৈয়ের কিউরেশনে প্রদর্শনীতে অংশ নিয়েছেন সমকালীন সাতজন শিল্পী—বনানী সিমলাই, দীপ্র বণিক, খাইদেম সিথি সিনহা, লুৎফা মাহমুদা, মো. ফাইজুল ইসলাম, মো. হাশেম এবং রূপশ্রী হাজং। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থপতি শামসুল ওয়ারেস ও শিল্পী, সমালোচক মঈনুদ্দীন খালেদ।
আলিয়ঁস ফ্রঁসেজ কর্তৃপক্ষ বলছে, প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পী নিজস্ব শিল্পভাষায় পরিবেশ, স্মৃতি ও পরিচয়ের ভিন্ন ভিন্ন দিক তুলে ধরেছেন।
বনানী সিমলাই খাদ্য, মাটি ও মানব অস্তিত্বের অবিচ্ছেদ্য সম্পর্ককে কেন্দ্র করে মানুষের সঙ্গে প্রকৃতির সহাবস্থানের কথা বলেছেন।
মো. ফাইজুল ইসলাম তাঁর শিল্পে তুলে ধরেছেন শিল্পায়ন ও দূষণের ফলে সৃষ্ট অ্যাসিড বৃষ্টির পরিবেশ, কৃষি ও জীববৈচিত্র্যের ওপর ক্ষতিকর প্রভাবকে।
লুৎফা মাহমুদা অভিবাসন, পরিচয় এবং ‘বাড়ি’ ধারণার মানসিক ও সাংস্কৃতিক তাৎপর্য অনুসন্ধান করেছেন।
খাইদেম সিথি সিনহার কাজে মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প ও প্রকৃতিনির্ভর নকশার মধ্য দিয়ে উঠে এসেছে তাদের সংস্কৃতি ও প্রকৃতির গভীর বন্ধন।
মো. হাশেম পাহাড় ও উর্বর মাটির ক্ষয়কে স্মৃতি, প্রতিরোধ এবং টিকে থাকার প্রতীকে রূপ দিয়েছেন।
হাজং জনগোষ্ঠীর লোকজ আচার, বিশ্বাস ও প্রকৃতির সঙ্গে তাদের আধ্যাত্মিক সম্পর্ককে সুই-সুতার স্থাপনার মাধ্যমে নতুনভাবে উপস্থাপন করেছেন রূপশ্রী হাজং।
আর দীপ্র বণিক তাঁর শিল্পচর্চায় ভূদৃশ্য, পরিবেশ ও মানুষের হস্তক্ষেপের পরিবর্তনশীল সম্পর্ককে অনুসন্ধান করেছেন।
২৮ জুলাই পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দেখা যাবে ‘মৃত্তিকার সন্ধানে’ প্রদর্শনী।

শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মায়ের কবরে আমীরুল ইসলামকে দাফন করা হয়। এর আগে আজ শুক্রবার আসর নামাজের পর মিরপুরের গোলারটেক ঈদগাহ্ মাঠে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
৩ দিন আগে
বাংলাদেশের সমসাময়িক চারজন আলোচিত চলচ্চিত্র নির্মাতার তত্ত্বাবধানে চারটি মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামী ১১, ১২, ১৩ ও ২৮ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হবে।
৭ দিন আগে
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী জাদু প্রশিক্ষণ কর্মশালা ও জাদুসন্ধ্যা। আগামীকাল শনিবার সন্ধ্যায় দেশের জাদুশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখর হয়ে উঠবে একাডেমির জাতীয় নাট্যশালা। এই আয়োজনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর প্রধান অতিথি থাক
১০ দিন আগে
কৈশোরে রাঢ় বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ লেটোগানের দলে ভিড়েছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। লেটোদলের জীবন ছিল ভবিষ্যতের খ্যাতিমান কবি নজরুলের সৃজনশীলতার অন্যতম দীক্ষার জায়গা। নজরুল বর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমির নৃত্যকলা মিলনায়তনে সেই লেটোগানের আসর বসেছিল আজ বৃহস্পতিবার...
১০ দিন আগে