
এই বছরের নভেম্বরে নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছেন ৩৩ বছর বয়সী জোহরান মামদানি। ২৪ জুন অনুষ্ঠিত বাছাইপর্বের নির্বাচনে তিনি নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোসহ প্রায় এক ডজন প্রার্থীকে পরাজিত করে রীতিমতো ইতিহাস গড়েছেন।
বলাবাহুল্য, চূড়ান্তভাবে মেয়র হওয়ার আগেই মামদানিকে নিয়ে মাতামাতি শুরু হয়েছে বিশ্বজুড়ে। এই মাতামাতির পেছনে তাঁর ‘মুসলিম’ পরিচয়টি বিশেষ ভূমিকা রেখেছে। তবে মামদানির সমৃদ্ধ অবস্থানের পেছনে তাঁর পরিবারের ভূমিকাকে খাটো করে দেখার কোনো উপায় নেই। বাবা উগান্ডার এক অধ্যাপক হলেও মামদানির মা হলেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার।
১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কামসূত্র: অ্যা টেল অব লাভ’ চলচ্চিত্রটি মীরা নায়ারকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছিল। সাহসী ও দৃষ্টিনন্দন উপস্থাপনায় নির্মিত এই সিনেমা পরে কামনার, প্রেমের ও নারীর আত্ম-অন্বেষণের এক বিপুল অনুরণন হয়ে ওঠে। সেই সময় ভারতীয় সমাজের প্রচলিত নৈতিক ধ্যানধারণায় একটি বড়সড় ধাক্কা দিয়েছিল এই সিনেমা। মীরা নায়ার নিজের ভেতরের ভারতকে তুলে ধরেছিলেন সেই চোখ দিয়ে—যা যৌনতা, শরীর ও সম্পর্ককে নিষিদ্ধ নয়, বরং জীবনের স্বাভাবিক ও কাব্যময় উপাদান হিসেবে দেখে।
বিশ্লেষকদের মতে, মীরার সিনেমায় যে রাজনৈতিকতা রয়েছে, তা কখনোই স্লোগানে বন্দী নয়—বরং তা চুপচাপ নারী চরিত্রের চোখে, শরীরী ভাষায় এবং শ্রেণি ও সংস্কৃতির সংঘাতে ফুটে ওঠে। ‘কামসূত্র’ চলচ্চিত্রের দুই নায়িকা মায়া ও তারা। তাদের একজন দাসী, অন্যজন রাজকন্যা। তাদের সম্পর্ক, কামনা ও ক্ষমতার যাত্রাপথে খুঁজে পাওয়া যায় এক অন্তর্গত বিপ্লবের আভাস। এ ছবি শুধু কামনার নয়, বরং প্রতিরোধের, শরীরের ওপর নিজের নিয়ন্ত্রণ দাবি করার এক রাজনৈতিক ভাষ্যও।
নির্মাতা মীরা নায়ার একসময় হার্ভার্ডে সমাজবিজ্ঞান নিয়ে পড়েছেন। বিয়ে করেছেন আফ্রিকান এক অধ্যাপককে। আফ্রিকা ও ভারত দুই মহাদেশেই জীবনের শেকড় ছড়িয়ে তিনি তাঁর পুত্র জোহরান মামদানিকে গড়ে তুলেছেন এক আলাদা রাজনৈতিক ভাবনায়। নিউইয়র্কের ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে প্রতিনিধিত্ব করছেন। শ্রেণিবৈষম্য, বর্ণবাদ ও আবাসন-সংকটের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনিও একধরনের ক্ষমতার কাঠামো ভাঙার রাজনীতি করেন।
এই মা-পুত্রের একজন শরীরী স্বাধীনতার গল্প বলেন ক্যামেরার ভাষায়, আরেকজন নগরের দরিদ্র মানুষের পক্ষে কথা বলেন রাজনৈতিক সভায়। সেই অর্থে তাঁরা দুজনই রাজনীতিক, তবে তাঁদের ভাষা ও মঞ্চ আলাদা। কিন্তু মূল সুর একটাই—অধিকারের প্রশ্নে আপস নয়।
মীরা নায়ার যখন কামসূত্র নির্মাণ করছিলেন, তখন হয়তো ভাবেননি তাঁর ভবিষ্যৎ প্রজন্ম সাহসের এই ধারাকে রাজনৈতিক বাস্তবতায় রূপ দেবে। সিনেমা নির্মাতা মা আর রাজনীতিবিদ পুত্রের আদর্শিক সংগ্রাম যেন তাই উভয়ের ভেতরেই বিদ্রোহ, কামনা ও মানবিক মর্যাদার এক গভীর সেতুবন্ধ রচনা করেছে।

আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে, পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কাবুল। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা আবারও বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের সেনাবাহিনী এবং দেশটির উত্তরাঞ্চলীয় তাইগ্রে অঞ্চলের স্থানীয় বিদ্রোহী বাহিনীর মধ্যে লড়াই তীব্র হওয়ায় ২০২২ সালে সাক্ষরিত শান্তিচুক্তি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই চুক্তি দুই বছরব্যাপী এক ভয়াবহ যুদ্ধের অবসান ঘটিয়েছিল।
৭ ঘণ্টা আগে
ভারত দশকের পর দশক ধরে হিমালয় অঞ্চলের একটি বিতর্কিত অংশকে পাকিস্তান-চীন সীমান্ত বলে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। নয়াদিল্লির দাবি, ওই অঞ্চল ভারতের নিজস্ব ভূখণ্ড। কিন্তু গত সপ্তাহে পাকিস্তান ও চীন ওই পার্বত্য অঞ্চলের একটি প্রত্যন্ত অংশে আনুষ্ঠানিকভাবে একটি সীমান্ত নির্ধারণ করে।
৮ ঘণ্টা আগে
যুদ্ধের সাত মাস পর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে হাজির হয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
২ দিন আগে