করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকার পাশাপাশি ‘হার্ড ইমিউনিটি’ বড় রক্ষাকবচ হিসেবে কাজ করবে এমন আশা ছিল একদল বিজ্ঞানীর। তাদের কথায় আস্থা রেখে বিধিনিষেধ তুলে দিয়ে হার্ড ইমিউনিটি অর্জনের পথেই হাঁটছিল অনেকে, বিশেষ করে ইউরোপের দেশগুলো। কিন্তু সেই আশা অনেকটাই ম্লান করে দিয়েছিল করোনার ডেলটা ধরন। এর পরও সংক্রমণ রোধে হার্ড ইমিউনিটি নিয়ে যে ক্ষীণ আশা ছিল, তা-ও এখন নিভতে বসেছে ওমিক্রনের তাণ্ডবে।
নির্দিষ্ট একটি জনগোষ্ঠী টিকা নিয়ে কিংবা রোগে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর যখন তাদের দেহে কোনো সংক্রামক রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, তখন পরোক্ষভাবে ওই পুরো জনগোষ্ঠী রোগটি থেকে সুরক্ষিত থাকে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একেই বলা হয় ‘হার্ড ইমিউনিটি’।
তবে শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন করোনাভাইরাসের পূর্ববর্তী সংস্করণগুলোর তুলনায় অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে সংক্রমণ ঠেকাতে করোনার বিরুদ্ধে তথাকথিত হার্ড ইমিউনিটির ধারণা সহায়ক হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই।
মহামারির শুরুর দিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছিলেন, করোনার বিরুদ্ধে হার্ড ইমিউনিটি অর্জন করা সম্ভব ছিল, যতক্ষণ পর্যন্ত জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ টিকা নেবে বা করোনায় আক্রান্ত হবে।
কিন্তু গত এক বছরে করোনাভাইরাস ধারাবাহিকভাবে রূপ পরিবর্তন করতে থাকায় সেই আশা ম্লান হয়ে গেছে। এমনকি টিকা নিয়েছেন বা করোনায় আক্রান্ত হয়েছেন, এমন অনেকেই পুনরায় আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, ওমিক্রন বেশি সংক্রামক হওয়ায় নতুন করে হার্ড ইমিউনিটি অর্জনের সম্ভাবনার কথাও তুলছেন অনেক স্বাস্থ্য কর্মকর্তা। তাদের দাবি, ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়লেও এতে আক্রান্তরা খুব বেশি অসুস্থ হচ্ছেন না। ফলে তুলনামূলক কম ক্ষতিকারক পথে করোনার সংক্রমণ বাড়তে পারে এবং এর মধ্য দিয়ে হার্ড ইমিউনিটি অর্জন সহজ হতে পারে।
তবে রোগ বিশেষজ্ঞরা মনে করেন, ওমিক্রন এতটাই সংক্রামক যে এতে টিকা নেওয়া ব্যক্তিরাও আক্রান্ত হচ্ছেন। আর এটিই সবচেয়ে বড় প্রমাণ, মিউটেশনের মাধ্যমে করোনাভাইরাস মানুষের শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা ভেদ করার উপায় খুঁজে বের করতেই থাকবে।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহামারি বিশেষজ্ঞ ডা. অলিভিয়ের লে পোলেইন বলেন, ‘মহামারিতে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তা বলছে, করোনার সংক্রমণ রোধে এমন (হার্ড ইমিউনিটি) তাত্ত্বিক ধারণা সম্ভবত অবাস্তব।’
বিশ্লেষণ সম্পর্কিত আরও পড়ুন:

যুক্তরাষ্ট্র ২০২২ সালে সৌদি আরবের লোহিত সাগর উপকূলবর্তী ইয়ানবু শহরের কাছে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ চলাকালে এই ঘাঁটিতে তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। কারণ, ইরানের উপকূলের কাছাকাছি অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হামলা...
১৯ ঘণ্টা আগে
স্পাইং বা গুপ্তচরবৃত্তির কাহিনিগুলোতে সাইলেন্সার লাগানো পিস্তল, গোপন নম্বরের ব্যাংক অ্যাকাউন্ট আর ঝলমলে হীরার গল্পই বেশি শোনা যায়। কিন্তু বিদেশিদের তথ্যদাতা বা গুপ্তচর হিসেবে নিয়োগ দিতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বাস্তবে যে কৌশল ব্যবহার করে, তা অনেক বেশি অদ্ভুত, অনেক বেশি মানবিক।
১ দিন আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় যুক্তরাষ্ট্র–ইসরায়েল সম্পর্ক পুনর্মূল্যায়ন করবেন, এটা এখন বেশিরভাগ ইসরায়েলির কাছেই প্রায় অনিবার্য বলে মনে হচ্ছে। ১৯৪৮ সালে বিভিন্ন জায়নবাদী সশস্ত্র গোষ্ঠীকে একত্র করে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই এই জোট ইসরায়েলি সামরিক বাহিনীকে টিকিয়ে রাখতে
২ দিন আগে
বাংলাদেশের নতুন সরকার প্রায় স্থবির হয়ে পড়া অর্থনীতি পুনরুজ্জীবিত করতে আরও বেশি চীনা বিনিয়োগ ও অংশীদারত্ব প্রত্যাশা করছে। একই সঙ্গে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কেও নতুন ভারসাম্য আনার চেষ্টা করছে ঢাকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত মাসে প্রথম সরকারি সফরে মালয়েশিয়া ও চীন সফর করেন।
২ দিন আগে