
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সর্বশেষ এই যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসন শুরু করলেও—কবে এবং কীভাবে এর সমাপ্তি ঘটবে, তা নির্ধারণ করবে ইরানই। আর, বিশ্লেষকেরা বলছেন—উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলা চালিয়ে ইরান ‘ঠিক কী করতে চাইছে, তা সে পুরোপুরি জানে।’
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, গতকাল রোববার এক্সে দেওয়া এক পোস্টে একুশ শতকের শুরুতে ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের দিকে আব্বাস আরাগচি লেখেন, গত দুই দশক ধরে পূর্ব ও পশ্চিম সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়গুলো ইরান গভীরভাবে অধ্যয়ন করেছে। সেই অভিজ্ঞতা থেকে প্রয়োজনীয় শিক্ষা নিয়েছে তেহরান।
তিনি আরও লেখেন, তেহরানে বোমাবর্ষণ ইরানের যুদ্ধ পরিচালনার সক্ষমতার ওপর কোনো প্রভাব ফেলবে না। আরাগচি জোর দিয়ে বলেন, ‘ডিসেন্ট্রালাইজড মোজাইক ডিফেন্স আমাদের সেই সক্ষমতা দিয়েছে—কখন এবং কীভাবে এই যুদ্ধ শেষ হবে, তা আমরাই নির্ধারণ করব।’
ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা চলমান থাকাকালেই গত শনিবার, ২৮ ফেব্রুয়ারি সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসন ইরানের ওপর হামলা শুরু করে। বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত সর্বশেষ দফার আলোচনা শেষ হয় উভয় পক্ষের ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ স্বীকারের মধ্য দিয়ে। তবে সামরিক উত্তেজনা তীব্র হয়ে ওঠায় সেই কূটনৈতিক প্রয়াস এখন কার্যত আড়ালে পড়ে গেছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলি আগ্রাসনে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, একাধিক জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং শত শত বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন। এরপর, ইরান ‘অপারেশন ট্রু প্রমিস–৪’ শুরু করে। এই অভিযানে ইসরায়েলের লক্ষ্যবস্তু ও অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
এই অপারেশনের আওতায় ইরান মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় সবগুলো সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এসব হামলার মাধ্যমে ইরান কী অর্জন করতে চায় সে বিষয়ে কথা বলেছেন লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা অধ্যয়ন বিভাগের প্রভাষক রব গাইস্ট পিনফোল্ড। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা চালিয়ে ইরান ‘ঠিক কী করছে, তা সে পুরোপুরি জানে।’
তিনি বলেন, ‘ইরান উপসাগরীয় দেশগুলোকে বেছে নিচ্ছে, কারণ তাদের সে সহজ লক্ষ্য হিসেবে দেখছে। ইসরায়েলের তুলনায় তাদের ওপর আঘাত হানা সহজ।’ তিনি আরও বলেন, ‘এই দেশগুলোর যুদ্ধের প্রতি আগ্রহ কম। কারণ, শেষ পর্যন্ত এটি তাদের যুদ্ধ নয়। তাই ইরান ধরে নিচ্ছে, তারা যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি চাইবে এবং ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করবে। কিন্তু এখন পর্যন্ত আমরা সে রকম কোনো লক্ষণ দেখিনি।’
পিনফোল্ড আরও যোগ করেন, অন্তত বক্তব্যের পর্যায়ে উপসাগরীয় দেশগুলো থেকে ‘শক্তি প্রদর্শন’ এবং ‘ঐক্যের বার্তা’ আসছে। তিনি বলেন, ‘তারা বোঝাতে চাইছে যে তারা এক এবং ঐক্যবদ্ধ, এবং তারা দৃঢ় অবস্থানে আছে। কিন্তু পর্দার আড়ালে ইরানের সঙ্গে কীভাবে সম্পৃক্ত হবে, কিংবা আদৌ সম্পৃক্ত হবে কি না—এই প্রশ্নে গভীর মতপার্থক্য রয়েছে।’
পিনফোল্ড বলেন, ‘কিছু উপসাগরীয় রাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগের পক্ষে চাপ দেবে। কিন্তু ইরান জানে, তারা এক ধরনের সংকটে রয়েছে। কারণ, তারা যদি এই সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে নিজেদের পক্ষ জুড়ে দেওয়ার মতো হিসেবে দেখা হতে পারে। ফলে সূক্ষ্ম কূটনৈতিক অবস্থান নেওয়ার যে পথটি মূল রাষ্ট্রগুলো এত দিন অনুসরণ করে এসেছে, সেটি এখন ক্রমেই সংকুচিত হচ্ছে।’
তিনি আরও বলেন, এখন এই অবস্থায় ‘তাদের দেখাতে হবে যে, তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম এবং নিজেদের স্বার্থও তুলে ধরতে পারে।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে যৌথ হামলা চালায়। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। এর পরই দ্রুত পাল্টা জবাবের পথে হাঁটে তেহরান। ইরান জানায়, তাদের প্রতিশোধমূলক হামলার লক্ষ্য ছিল ইসরায়েল এবং অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্র-সংযুক্ত সামরিক স্থাপনাগুলো।
২ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিকে হত্যা করা হলেও তেহরান যুক্তরাষ্ট্রের দাবি মেনে নেবে—এমন সম্ভাবনা খুবই কম। এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব ডিফেন্স মাইকেল ম্যালরয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনিকে হত্যা করা...
১ দিন আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের বর্তমান রেজিম বা শাসনব্যবস্থা উৎখাতের লক্ষ্যে হামলা চালিয়েছেন। তাঁর এই পরিকল্পনা দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ নীতি থেকে একটি তীক্ষ্ণ বিচ্যুতিকে চিহ্নিত করছে। সোজা কথায়, তাঁর নীতি অতীতের যেকোনো মার্কিন প্রশাসনের রেজিম....
১ দিন আগে
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নজিরবিহীন ও বিধ্বংসী মোড় নিয়ে শনিবার ইরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় ইরানের প্রায় চার দশকের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন।
১ দিন আগে