
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের মাত্র এক বছর পরই ইরানকে আক্রমণ করে বসে প্রতিবেশী দেশ ইরাক। আট বছরের সেই রক্তক্ষয়ী যুদ্ধে ইরান কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল। সেই ট্রমা বা ক্ষত থেকে জন্ম নেয় ‘ফরোয়ার্ড ডিফেন্স’ কৌশল। এর মূল নীতি ছিল শত্রুর মোকাবিলা করতে হবে নিজের সীমান্তের বাইরে, যাতে ইরানের মাটিতে যুদ্ধ না পৌঁছায়। নিষেধাজ্ঞার কারণে শক্তিশালী প্রথাগত সেনাবাহিনী গঠন করা কঠিন ছিল বলে তেহরান জোর দেয় অপ্রতিসম বা ‘অ্যাসিম্যাট্রিক’ যুদ্ধের ওপর। তারা লেবানন, ইরাক, সিরিয়া, গাজা ও ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী তৈরি করে একটি ‘প্রতিরোধের অক্ষ’ গড়ে তোলে।
তবে এই কৌশল বুমেরাং হয়ে দাঁড়িয়েছে ইরানের জন্য। কয়েক দশক ধরে আমেরিকা-ইসরায়েলের সঙ্গে ছায়াযুদ্ধ বা প্রক্সি লড়াই শেষমেশ তেহরানের আকাশে ডেকে এনেছে ভয়াবহ যুদ্ধ। গত ২৮ ফেব্রুয়ারি সরাসরি হামলা করেছে মার্কিন-ইসরায়েলি বিমানবাহিনী। ফলে বর্তমানে ইরান এমন এক বিপদের মুখে দাঁড়িয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। ওয়াশিংটনের লক্ষ্য স্পষ্ট, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা কমিয়ে দেওয়া এবং মধ্যপ্রাচ্যজুড়ে তেহরানের গড়ে তোলা সশস্ত্র নেটওয়ার্ক গুঁড়িয়ে দেওয়া।
এমনটি মনে করছেন থিংকট্যাংক চ্যাথাম হাউসেরৎ মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা প্রোগ্রামের পরিচালক ড. সানাম ওয়াকিল।
ওয়াকিলের মতে, লেবাননের হিজবুল্লাহ ছিল ইরানের ‘ফরোয়ার্ড ডিফেন্স’ মডেলের প্রথম ও সফল উদাহরণ। পরে ২০০৩ সালে ইরাকে সাদ্দাম হোসেনের পতন হলে তেহরানের জন্য বাগদাদে প্রভাব বিস্তারের পথ খুলে যায়। সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইয়েমেনের হুতি আন্দোলন এই নেটওয়ার্ককে আরও বিস্তৃত করে। গত দশকের মাঝামাঝি সময়ে ইরানি কর্মকর্তারা গর্ব করে বলতেন, তাঁরা বাগদাদ, দামেস্ক, বৈরুত ও সানা—এই চার আরব রাজধানী নিয়ন্ত্রণ করছেন।
তেহরানের কাছে যা ছিল প্রতিরক্ষা, আরব দেশগুলোর কাছে তা ছিল আগ্রাসন। এই নেটওয়ার্ক ইসরায়েলকে ঘিরে ফেলার সুযোগ দিলেও এর মাশুল ছিল ভয়াবহ। ২০২০ সালে কাসেম সোলেইমানির হত্যাকাণ্ড এই নেটওয়ার্কের সমন্বয়ে বড় আঘাত হানে। কিন্তু চূড়ান্ত মোড় ঘুরিয়ে দেয় ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণ। ইসরায়েল বুঝতে পারে, শুধু দমানোর নীতি আর কাজ করবে না; তারা এখন ইরানের পুরো আঞ্চলিক নেটওয়ার্ককে নির্মূল করার পথে হাঁটে।
যে কৌশল যুদ্ধকে ইরানের সীমান্ত থেকে দূরে রাখার জন্য তৈরি করা হয়েছিল, সেটিই এখন ইরানকে সরাসরি যুদ্ধের মুখে টেনে এনেছে। সিরিয়ায় বাশার আল-আসাদের পতন এবং হিজবুল্লাহ ও হুতিদের ওপর ক্রমাগত সামরিক চাপ ইরানের এই ‘অক্ষ’কে রক্ষণাত্মক অবস্থানে ঠেলে দিয়েছে। যে নেটওয়ার্ক ছিল ইরানের শক্তির উৎস, এখন সেটিই তাদের দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই যুদ্ধ যেভাবেই শেষ হোক—সমঝোতা বা শাসনব্যবস্থার পরিবর্তন—ইরান নিশ্চিতভাবে আগের চেয়ে অনেক বেশি দুর্বল হয়ে পড়বে। ইসরায়েলি ও মার্কিন হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সামরিক অবকাঠামো এবং রেভল্যুশনারি গার্ডের সম্পদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দশকের পর দশক নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের অর্থনীতি এখন পুনর্গঠন ও যুদ্ধের ভারে আরও বিপর্যস্ত হবে।
ইরানের এই দুর্বলতা হয়তো প্রতিবেশী আরব দেশগুলোর জন্য স্বস্তির কারণ হবে। তবে ইরান আঞ্চলিক রাজনীতি থেকে একেবারে হারিয়ে যাবে না। শাসনব্যবস্থা যদি কোনোভাবে টিকে থাকে, তবে তেহরানকে তাদের নিরাপত্তা নিশ্চিতে সম্পূর্ণ নতুন কোনো কৌশলের কথা ভাবতে হবে। কয়েক দশকের বিনিয়োগে গড়া ‘ফরোয়ার্ড ডিফেন্স’ আজ ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হওয়ার পথে, যা মধ্যপ্রাচ্যের মানচিত্রকে এক নতুন ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এই সংকটের ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে এক বিশাল ওলটপালট শুরু হয়েছে, যেখানে রাশিয়া অভাবনীয় মুনাফা অর্জন করলেও এশিয়ার দেশগুলো
৯ ঘণ্টা আগে
এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনকে বলেছিলেন, মধ্যপ্রাচ্যে জাহাজ পাঠানোর দরকার নেই। কারণ, তিনি ইতোমধ্যেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘বিজয়ী’ হয়ে গেছেন। কিন্তু এখন তিনি যুক্তরাষ্ট্রের ‘বিশেষ’ মিত্র ব্রিটেন, ন্যাটো সদস্য, এমনকি চীনকেও আহ্বান জানাচ্ছেন হরমুজ প্রণালী খুলে দিতে..
১২ ঘণ্টা আগে
ইসরায়েলের সঙ্গে মিলে ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন লড়াই শুরুর পরপরই, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি এআই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। কালো পাগড়ি ও আলখাল্লা পরিহিত রুবিওকে সেখানে এক ইরানি সামরিক কুচকাওয়াজে সভাপতিত্ব করতে, মসজিদে ভাষণ দিতে এবং তেহরানের দিগন্তের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে খার্গ দ্বীপ আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান সামরিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে ছোট এই দ্বীপটির কৌশলগত গুরুত্ব নতুন করে সামনে এসেছে।
১ দিন আগে