এনডিটিভির বিশ্লেষণ

প্রধানমন্ত্রীর পদ থেকে জাস্টিন ট্রুডোর সরে দাঁড়ানো কানাডার রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে। প্রায় এক দশকের শাসনামলে উচ্চাভিলাষী অভিবাসন নীতি ও রাজনৈতিক প্রতিপক্ষদের সমালোচনায় বরাবরই আলোচনায় ছিলেন ট্রুডো। তাঁর পদত্যাগের পর কানাডার রাজনীতিতে কনজারভেটিভ নেতা পিয়েরে পোলিয়েভরের নেতৃত্বের সম্ভাবনা তৈরি হয়েছে। পোলিয়েভর ইতিমধ্যে অভিবাসনব্যবস্থায় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন, যা বিদ্যমান নীতির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
এদিকে ইন্ডিয়ান-কানাডীয়দের মধ্যে ট্রুডোর পদত্যাগ নিয়ে ‘মিশ্র প্রতিক্রিয়া’ দেখা গেছে। টরন্টোর একটি টেক ফার্মের ব্যবসা ও পণ্য কৌশল ব্যবস্থাপক সুরজ সুভদর্শি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘তাঁর (ট্রুডো) পদত্যাগের ব্যাপারটি আমার কাছে মিষ্টি, আবার তেতো। অভিবাসন, সরকারি নিষেধাজ্ঞা ও বৈদেশিক সাহায্যের বিষয়ে তাঁর কিছু নীতি আজকের এ দিনটি নিয়ে এসেছে।’
সুরজ সুভদর্শি আরও বলেন, ‘অভিবাসন অবশ্যই গুরুত্বপূর্ণ; তবে এটির নিয়ন্ত্রণ থাকা উচিত। অতিরিক্ত অভিবাসন দীর্ঘ মেয়াদে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে।’
নাম প্রকাশ না করার শর্তে আরেকজন বলেন, ‘যদিও তিনি উদারপন্থী, কিন্তু তাঁর সরকারের নীতি অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানে ব্যর্থ হয়েছে।’
ট্রুডোর সরকারের অভিবাসন নীতি প্রাথমিকভাবে প্রশংসিত হলেও তা নিয়ে সমালোচনা হয়েছে। তিনি ২০২৫ সালের মধ্যে ৫ লাখ স্থায়ী বাসিন্দা নিয়ে কানাডার শ্রম ঘাটতি পূরণ এবং বয়স্ক জনগোষ্ঠীর ভারসাম্য রক্ষা করতে চেয়েছিলেন। তবে সমালোচকেরা মনে করেন, ট্রুডোর এ পরিকল্পনার কারণে কানাডার আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য গণপরিষেবার ওপর চাপ পড়েছে।
ভারত-কানাডা সম্পর্ক
ট্রুডোর পদত্যাগের পর ভারত-কানাডা সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে। কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার বিষয়ে অভিযোগ করেন ট্রুডো। এর পর থেকে দুই দেশের সম্পর্ক তলানিতে। তবে অনেক ইন্ডিয়ান-কানাডীয় আশা করছেন, নতুন নেতৃত্বে সম্পর্কের উন্নতি হতে পারে।
সুরজ সুভদর্শি বলেন, ‘নতুন সরকার ভারত-কানাডা সম্পর্ক মেরামতের দিকে মনোযোগ দেবে বলে আশা করি। তবে অভিবাসন নীতি আরও কঠোর হওয়ার সম্ভাবনা রয়েছে।’

কনজারভেটিভ নেতা পিয়েরে পোলিয়েভর ট্রুডোর অভিবাসন নীতির কড়া সমালোচনা করেছেন। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি অভিবাসন সীমিত করে বাসস্থান, স্বাস্থ্যসেবা ও চাকরি প্রাপ্যতার ভিত্তিতে পরিকল্পনা করার প্রস্তাব দেন।
সুরজ সুভদর্শি এনডিটিভিকে বলেন, ‘পোলিয়েভরের নেতৃত্বের ওপর আস্থা রাখি। আমি মনে করি, কনজারভেটিভদের সুযোগ দেওয়ার সময় এসেছে।’
কেউ কেউ এ পরিবর্তন নিয়ে সন্দিহান। কানাডার আরেকটি টেক ফার্মের জ্যেষ্ঠ বিশ্লেষক ঋতুরাজ গৌরভ বলেন, ‘তিনি ভালো না-ও হতে পারেন, কিন্তু আমাদের হাতে বিকল্প কম।’
ট্রুডোর পদত্যাগ কানাডার রাজনীতিতে একটি নতুন দিক উন্মোচিত করেছে। এটি কানাডার অভিবাসন নীতি ও ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের সুযোগ হতে পারে। তবে এ পরিবর্তন বাস্তবায়নের জন্য নতুন নেতৃত্ব কতটা কার্যকর ভূমিকা রাখবে, তা সময় বলে দেবে।

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পাঁচ বছর পূর্তি উপলক্ষে গত ১৫ আগস্ট নয়াদিল্লিতে অবস্থিত আফগান দূতাবাসে অনুষ্ঠিত হলো ‘ভিক্টরি ডে’ উদ্যাপন। অনুষ্ঠানে ভারতীয় কূটনীতিকদের পাশাপাশি প্রায় দুই ডজন বিদেশি কূটনীতিক উপস্থিত ছিলেন। কয়েক বছর আগেও এমন দৃশ্য কল্পনা করা কঠিন ছিল...
১৫ ঘণ্টা আগে
ভারতে তরুণেরা হয়তো ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁদের ‘বন্ধু’ হিসেবে দেখছেন না, কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী এখন তাঁদের সঙ্গে সেই ভঙ্গিতেই কথা বলার চেষ্টা করছেন। দীর্ঘদিন ধরে স্ক্রিপ্ট করা বক্তৃতা, আনুষ্ঠানিক সম্প্রচার এবং নিখুঁতভাবে সাজানো গোছানো উপস্থিতির মাধ্যমে এক ‘শক্তিশালী নেতা’
১ দিন আগে
ইরানকে অর্থনৈতিকভাবে একঘরে করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে চীন ও রাশিয়া। দেশ দুটি ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। ওয়াশিংটনের অর্থনৈতিক চাপের কারণে বেইজিং ও মস্কো তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে—এমন সম্ভাবনা খুবই কম...
২ দিন আগে
চলতি মাসে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর কোনো নির্দিষ্ট ও তাৎক্ষণিক হুমকির জবাবে রিয়াদের নেওয়া পদক্ষেপ ছিল না, যেমনটা অনেকে মনে করছেন। গভীরভাবে দেখলে বোঝা যায়, এই চুক্তির পেছনে তিন দেশের মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত স্বার্থের মিল তৈরি হয়েছে। তিন দেশের ভৌগোলিক অ
৩ দিন আগে