আফগানিস্তানে ২০২১ সালের আগস্টে তালেবানের ক্ষমতায় ফেরার আগপর্যন্ত সংগঠনটিকে বছরের পর বছর মদদ দিয়ে এসেছে পাকিস্তান। সেই সময়টা প্রায় দশক। এমনও বলা হতো পাকিস্তান হলো তালেবানদের নিরাপদ আশ্রয়স্থল। কাজেই আফগানিস্তানে তালেবানের পুনরায় ক্ষমতায় আসা ভালো চোখে দেখেছিল পাকিস্তানের সরকার।
তালেবানকে সমর্থনের বিষয়টি প্রকাশ্যেই বলতেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। যদিও আফগানিস্তানে তালেবানের দুই বছরের শাসন দেখে পাকিস্তানের রাজনীতিবিদেরা বুঝতে পেরেছেন, সংগঠনটি সম্পর্কে তাঁদের ধারণা ভুল ছিল।
তালেবানের এই পুনরুত্থান বেশির ভাগ আফগানকে, বিশেষ করে নারীদের জন্য যেমন ভালো হয়নি; ঠিক তেমনি সেটি ভালো হয়নি প্রতিবেশী দেশ পাকিস্তানের জন্যও। কারণ, তালেবানের এই পুনরুত্থানে পাকিস্তানে আরও শক্তিশালী হয়েছে সংগঠনটি এবং এর জেরে দেশটিতে একের পর এক হামলার ঘটনাও ঘটছে।
মাত্র দুই বছর আগে আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানের পর পাকিস্তানে জঙ্গি হামলা ৭৩ শতাংশ বেড়েছে। এ ক্ষেত্রে চলতি বছরের জানুয়ারি মাসের পেশোয়ারের মসজিদে হামলার ঘটনা স্মরণে আনা দরকার। সেই হামলায় হতাহত হয়েছিল ৩০০ জন। পাকিস্তানে এই পরিস্থিতি সৃষ্টির জন্য দেশটির রাজনীতিবিদদের তালেবান সম্পর্কে ভুল ধারণাই যার অন্যতম কারণ।
আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানে পাকিস্তানে নিরাপত্তাহীনতা বেড়েছে। এর কারণ পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত সংগঠনটির বিস্তার, সক্রিয়তা ও কর্মকাণ্ড লক্ষণীয়ভাবে বেড়েছে। এমনও জানা গেছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে টিটিপিকে জোরালোভাবে সহায়তা করছে আফগান তালেবান।
আফগান তালেবানের প্রাথমিক লক্ষ্য হলো আফগানিস্তানে ক্ষমতা সুসংহত করা। আফগান তালেবান কৌশলগতভাবে টিটিপিকে গুরুত্বপূর্ণ এক সম্পদ মনে করে। কারণ, টিটিপির মধ্য দিয়ে পাকিস্তানে ক্ষমতার চর্চা করতে পারে সংগঠনটি।
উদ্ভূত প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে।
প্রায় দুই দশক ধরে আফগান তালেবানকে মদদদান করে যাওয়ায় এখন সেই সংগঠনের প্রতি অবিশ্বাস ও অনাস্থা তৈরি হলেও এখনই এর বিকল্প কিছু খোঁজার কথা ভাবেনি পাকিস্তানের সরকার। এ কারণে আফগান তালেবান তাদের আদেশ না মানলে সেই স্থান পূরণে বিকল্প খোঁজা তাদের জন্য কঠিনও বটে। কাজেই আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানে সহায়তা করে আদতে পাকিস্তান কড়া মূল্য দিচ্ছে বললেও ভুল হবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইরানকে তাঁর সর্বশেষ আল্টিমেটাম দিয়েছেন। গাজা পুনর্গঠন ও বৈশ্বিক শান্তি নির্মাণের উদ্দেশ্য গঠিত বোর্ড অব পিসের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে ট্রাম্প নিজেই এই জোট গঠন করেছিলেন...
২২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে নিজের পক্ষে কাজে লাগানোর সুযোগ দেখছে চীন। বেইজিং মনে করছে, বৈশ্বিক বাণিজ্যকে নতুনভাবে সাজিয়ে তারা এমন এক কাঠামো গড়ে তুলতে পারে, যা ভবিষ্যতে বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের চাপ থেকে তাদের ১৯ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিকে সুরক্ষিত রাখবে।
২ ঘণ্টা আগে
চলতি বছরের শুরুতে মেজর জেনারেল হাসান রাশাদের নেতৃত্বে মিসরের জেনারেল ইন্টেলিজেন্স ডাইরেক্টরেট (জিআইডি) আফ্রিকা মহাদেশজুড়ে এক বিস্তৃত নিরাপত্তা ও কূটনৈতিক অভিযান শুরু করে। এতে সহযোগিতা করে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়, যা কার্যত চীনের প্রধান গোয়েন্দা সংস্থা। এই অভিযানের লক্ষ্য...
১ দিন আগে
গত বছরের নভেম্বর মাসে দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুর শহরে জুবাইদা বিবির বাড়িতে অভিযান চালায় পাঞ্জাব পুলিশের ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্ট (সিসিডি)। জুবাইদা বিবির অভিযোগ, অভিযানের সময় সিসিডি তাঁদের মোবাইল ফোন, নগদ অর্থ, স্বর্ণালংকার, মেয়ের বিয়ের যৌতুকের টাকাসহ সবকিছু নিয়ে যায়।
২ দিন আগে