
মার্কিন হামলার আশঙ্কায় তেহরানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের অনতিবিলম্বে ইরান ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে সার্বিয়া ও সুইডেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক হামলার হুমকি দেওয়ার পর এই জরুরি সতর্কতা জারি করল দেশ দুটি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাতে সার্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় সার্বিয়ার নাগরিকদের দেশটিতে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে যারা বর্তমানে ইরানে অবস্থান করছেন, তাঁদের যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে যখন ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছিল তখনো সার্বিয়া তাদের নাগরিকদের দেশটি ছাড়ার আহ্বান জানায়।
অন্যদিকে, পৃথক এক বার্তায় সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাঁর দেশের নাগরিকদের প্রতি ইরান ছাড়ার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ইরানে অবস্থানরত সুইডিশ নাগরিকদের প্রতি আমার অনুরোধ—দয়া করে দ্রুত এই দেশ ত্যাগ করুন।’
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে। সম্প্রতি এই বিবাদ নিরসনে একটি চুক্তির আশা করা হচ্ছিল। গতকাল শুক্রবারও ইরান জানিয়েছিল, তারা একটি সমঝোতার অপেক্ষায় রয়েছে। তবে পর্দার আড়ালে পরিস্থিতি ভিন্ন রূপ নিচ্ছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর চাপ বাড়াতে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর বিশাল এক বহর মোতায়েন করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যদি আলোচনা সফল না হয়, তবে তিনি ইরানের ওপর একটি ‘সীমিত সামরিক হামলা’ চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নিজেদের ঘরছাড়া করতে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা লিঙ্গভিত্তিক সহিংসতা, যৌন নিপীড়ন ও হয়রানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এমনটাই বলছেন মানবাধিকার ও আইনি বিশেষজ্ঞরা। ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুরা এসব বিষয়ে নানা ধরনের নির্যাতনের অভিযোগ তুলেছেন।
১ ঘণ্টা আগে
জাপান প্রতিরক্ষা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। এতদিন সামরিক সরঞ্জাম স্থানান্তর প্রাণঘাতী নয় এমন পাঁচটি শ্রেণিতে সীমাবদ্ধ ছিল। সেই বিধিনিষেধ এখন তুলে নেওয়া হয়েছে। এর ফলে প্রাণঘাতী অস্ত্র রপ্তানির পথ খুলে গেল। এতে জাপানের প্রতিরক্ষা শিল্প বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারবে বলে মনে করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
মার্কিন শ্রমমন্ত্রী লরি শ্যাভেজ–ডিরেমার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে সরে যাচ্ছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। চলতি বছরের মার্চ মাসের পর থেকে ট্রাম্প প্রশাসন ছাড়তে যাওয়া তৃতীয় নারী কর্মকর্তা তিনি।
২ ঘণ্টা আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা শান্তি আলোচনা এ সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা এখনো অনিশ্চয়তার মুখে। চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালির কাছে ইরানের পতাকাবাহী একটি জাহাজ যুক্তরাষ্ট্র জব্দ করার পর তেহরানের কর্মকর্তারা আলোচনায় না যাওয়ার হুমকি দিয়েছেন।
৩ ঘণ্টা আগে