বিজেপিকে ‘সিরিয়াল সরকার হন্তারক’ বলে আখ্যা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, তাঁর সরকার প্রয়োজনে আস্থা ভোটের মুখোমুখি হতে চায় এবং দেখিয়ে দিতে চায় বিজেপি এএপির নেতাদের প্রলুব্ধ করতে ব্যর্থ হয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার দিল্লি বিধানসভার এক বিশেষ অধিবেশনে তিনি এই কথা বলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের আস্থা ভোটের মুখোমুখি করতে চায় দিল্লি সরকারে থাকা আম আদমি পার্টি। এএপির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আগামী সোমবার দিল্লি বিধানসভায় আস্থা ভোটে অনুষ্ঠিত হতে পারে।
দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশনের ভাষণে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমি একটি আস্থা প্রস্তাব আনতে চাই। দেখাতে চাই যে, বিজেপি আমাদের একজন বিধায়ককেও প্রলুব্ধ করতে পারেনি।’ কেজরিওয়াল বলেন, ‘বিজেপি বেশ কয়েকটি সরকার ভেঙে দিয়েছে এবং এখন তাঁরা দিল্লির দিকে ঝুঁকেছে। আমাদের দেশে একটি সিরিয়াল সরকার হন্তারক রয়েছে।’
এএপি এই বিশেষ অধিবেশন টি আয়োজন করা হয়েছিল দিল্লির সরকার ফেলতে বিজেপির ‘অপারেশন লোটাস’ বিষয়ে জরুরি আলোচনা করতে। এ ছাড়া, মনীশ সিসোদিয়ার মতো এএপির জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের বিষয়েও আলোচনা করা হয় অধিবেশনে। এই বিষয়ে সিসোদিয়া অভিযোগ করে বলেছিলেন, বিজেপি তাঁকে এএপি ছেড়ে তাদের সঙ্গে যোগ দিতে বলেছিল এবং যোগ দিলেই তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ, তদন্ত সব তুলে নেওয়া হবে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার এএপির ৫৩ জন বিধায়ক কেজরিওয়ালের কার্যালয়ে হাজির হয়ে সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে।

বিশ্বজুড়ে ইহুদি-বিদ্বেষ বা ‘অ্যান্টিসেমিটিজম’ আশঙ্কাজনক হারে বেড়েছে বলে মনে করছে ইসরায়েলের ‘ডায়াসপোরা অ্যাফেয়ার্স অ্যান্ড কমব্যাটিং অ্যান্টিসেমিটিজম’ মন্ত্রণালয়। সম্প্রতি প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে মন্ত্রণালয়টি ২০২৫ সালের ১০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে, যাদের কর্মকাণ্ড এবং প্রচারণ
৯ মিনিট আগে
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, ২০২৫ সালে সমুদ্রপথে সবচেয়ে বেশি রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এই এক বছরে আন্দামান সাগর ও বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থী নিখোঁজ বা নিহত হয়েছেন। এই সমুদ্রপথের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী বছর।
২৫ মিনিট আগে
দীর্ঘ প্রতীক্ষার পর ইরানের বেসামরিক বিমান চলাচল খাতে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। দেশটির এভিয়েশন অথরিটি এবং অ্যাসোসিয়েশন অব ইরানি এয়ারলাইনস জানিয়েছে, ইরানের পূর্ব দিকের আকাশসীমা এবং রাজধানী তেহরানসহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য উন্মুক্ত করে
৪০ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়ে ইরান ঘোষণা করেছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তার ‘পূর্বাবস্থায়’ ফিরে গেছে। অর্থাৎ এই কৌশলগত জলপথটিতে এখন থেকে পুনরায় ইরানি সশস্ত্র বাহিনীর কঠোর তদারকি ও ব্যবস্থাপনা কার্যকর থাকবে।
১ ঘণ্টা আগে