ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কোমোরোস বিশ্বের অন্যতম বৃহৎ ভ্যানিলা উৎপাদনকারী দেশ হওয়ায় তাদের রান্নায় ভ্যানিলার ব্যবহার বেশ জনপ্রিয়। উনিশ শতকে কোমোরোস ফরাসি উপনিবেশে পরিণত হলে ফরাসিরা এখানে বাণিজ্যিকভাবে ভ্যানিলা চাষ শুরু করেন। তখন স্থানীয়রা খেয়াল করেন যে ভ্যানিলার সুবাস কেবল মিষ্টি খাবারে নয়, বরং সামুদ্রিক খাবারের নোনতা স্বাদের গভীরতা বাড়াতেও দারুণ ভূমিকা রাখে। যেমন, তাঁদের জাতীয় খাবার ল্যাঙ্গোস্তে আ লা ভ্যানিল কোনো মিষ্টি পদ না হলেও এতে ভ্যানিলা ব্যবহার করা হয়। এটি মূলত ভ্যানিলা সস দিয়ে রান্না করা গলদা চিংড়ির একটি পদ। সসটি তৈরি করতে খাঁটি ভ্যানিলা পড, পেঁয়াজ, মাখন, অলিভ অয়েল, হোয়াইট ওয়াইন এবং হেভি ক্রিম একসঙ্গে জ্বাল দেওয়া হয়। ভ্যানিলার মিষ্টি সুবাস এবং ক্রিমের হালকা মিষ্টি স্বাদের সঙ্গে ভাজা গলদা চিংড়ির নোনতা স্বাদের সংমিশ্রণে চমৎকার ও রাজকীয় স্বাদের হয় ল্যাঙ্গোস্তে আ লা ভ্যানিল। গরম সাদা ভাত, কোমোরিয়ান পোলাও, নারকেলের দুধ দিয়ে তৈরি নরম রুটি মকাত্রা ফুত্রা, তাজা সবজির সালাদ, কিংবা ভাজা কাঁচাকলা এই খাবারের সহযোগী হতে পারে।
ছবি সৌজন্য: লুনা ভ্যানিলা

একসময় ক্যামেরুনের উপকূলীয় অঞ্চলের ডুয়ালা উপজাতি এবং সাওয়া জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার ছিল এনডোলে। কিন্তু সময়ের পরিক্রমায় খাবারটির চমৎকার স্বাদের কারণে পুরো দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় এবং ক্যামেরুনের জাতীয় খাবারে পরিণত হয়। ডুয়ালা ভাষায় এনডোলে মানে তিতা পাতা।
১৫ দিন আগে
শত শত বছর আগে আরবের মরুভূমিতে ঘুরে বেড়ানো বেদুইনদের কাছে আধুনিক উপায়ে খাবার সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। তারা যখন শিকার করত বা পশু জবাই করত, তখন এগুলোর মাংস যেন নষ্ট না হয়ে দীর্ঘদিন ভালো থাকে ও সহজে বহন করা যায়, সেজন্য মাটির নিচে মাংস রান্নার এক পদ্ধতি আবিষ্কার করে তারা।
২০ দিন আগে
এস্তোনিয়ায় রাই বা কালো রুটি সবচেয়ে জনপ্রিয় খাবার। সে দেশের নাগরিকেরা প্রতিদিন খাবারের তালিকায় রাখে এটি। এই রুটির নাম লেইব। এটি মূলত কালো রাই আটা, পানি, লবণ ও টক খামির দিয়ে তৈরি হয়। ঘনত্ব বাড়াতে অনেক সময় এতে বীজ বা ওটস মেশানো হয়। খামিরটি দীর্ঘ সময় ধরে, প্রায় ১৮ থেকে ২৪ ঘণ্টা গাঁজানো হয়।
২১ দিন আগে
অনেকে গরম-গরম স্যুপ ও নুডলস খেতে পছন্দ করেন। কিন্তু উত্তর কোরিয়াবাসীর কাছে সবচেয়ে জনপ্রিয় খাবার ঠান্ডা নুডলস। তাঁদের এই ঠান্ডা নুডলসের নাম পিয়ংইয়ং ন্যাংমাইয়ন। বাকহুইট বা ঢেমশির আটা থেকে তৈরি লম্বা লম্বা সেদ্ধ নুডলস ছেড়ে দেওয়া হয় হালকা স্বাদের ঠান্ডা গরু বা শূকরের মাংসের ঝোল এবং মুলার...
১৩ আগস্ট ২০২৬