১৯৬০-এর দশকে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ডমিনিকান প্রজাতন্ত্রে উদ্ভূত হলেও বাচাটা এখন বিশ্বজুড়েই নাচা হয়। বাচাটা মিউজিকের সুর-তালে পরিবেশিত হয় এই সামাজিক যুগল নৃত্যটি। ডমিনিকান বাচাটা নাচতে হলে দ্রুত গতিতে পা সঞ্চালন করতে হয়। আধুনিক বাচাটা পশ্চিমা দেশগুলোতে বেশি জনপ্রিয়—এতে পায়ের কাজের চেয়ে শরীরের নমনীয়তা, ঢেউখেলানো সঞ্চালন এবং রোমান্টিক ভঙ্গিমার ওপর বেশি জোর দেওয়া হয়। কোমর ঝাঁকানোও লাতিন এই নাচের একটি বিশেষ ভঙ্গি। বদ্ধ বা খোলা জায়গায় নাচটি পরিবেশনের সময় শিল্পীযুগলকে শারীরিক সংস্পর্শে থাকতে হয়। ডমিনিকান প্রজাতন্ত্রের বিভিন্ন ধরনের নাচ যেমন—বোলেরো, সন এবং মেরেঙ্গু দ্বারা বাচাটা অনেকখানি প্রভাবিত। দেশটিতে ঘটা করে কাউকে বাচাটা নাচ শেখানো হয় না, বরং সামাজিক পরিবেশে পরিবার ও বন্ধুদের নিয়ে নাচতে নাচতেই শেখা হয়ে যায়। সমাজবিজ্ঞানীদের কেউ কেউ বাচাটাকে ডমিনিকান প্রজাতন্ত্রের লোকনৃত্য হিসেবে আখ্যা দিয়েছেন।
ছবি সৌজন্য: উইকিপিডিয়া

গ্লানিটা হলো লিখতে না পারায়। একজন কবি লিখতে পারছেন না, এটাই তাঁর জন্য চরম অসুবিধার। অনেকে জীবিত আছেন, কিন্তু আর লিখতে পারছেন না। এটা গ্লানিকর। দুই নম্বর কথা হলো, আমার মতো যাঁরা দীর্ঘ জীবন পার করে এসেছেন, তাঁদের শারীরিক নানা অসুবিধার সৃষ্টি হয়। যেমন আমার চোখ নেই, অস্পষ্ট দেখি।
৫ দিন আগে
বাংলাদেশের পার্বত্য অঞ্চলের, বিশেষ করে বম, লুসাই, পাংখোয়া সম্প্রদায়ের অত্যন্ত প্রাচীন এবং জনপ্রিয় ঐতিহ্যবাহী লোকনৃত্য বাঁশের নাচ। ভারতের মিজোরামেও পরিবেশিত হয় বাঁশনৃত্য। মূলত বমদের দ্বারাই নাচটির প্রচলন হয়েছে। বম ভাষায় এই নাচকে বলা হয় রোখা ত্লা। এর অর্থ বাঁশের মাঝে পা ফেলে শোকের নাচ।
৬ দিন আগে
জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আমরা নারীদের সাহসী ভূমিকা দেখেছি, কিন্তু পরে রাষ্ট্র সংস্কার বা নীতি নির্ধারণের জায়গায় সেই উপস্থিতি ততটা দেখা যায়নি। এটি আসলে ঐতিহাসিকভাবেই হয়ে আসছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আমাদের অনেক নারীনেত্রী অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। কিন্তু আজ আমরা কয়জন তাঁদের নাম জানি...
১৯ দিন আগে
কীর্তন নাচ হলো ভারতীয় উপমহাদেশে উদ্ভূত একটি আধ্যাত্মিক ও ভক্তিমূলক নৃত্য। ৫০০ বছর পুরোনো এই নৃত্যকলাটি সাধারণত হরে কৃষ্ণ মহামন্ত্র বা ঈশ্বরের নামসংকীর্তনের সঙ্গে পরিবেশিত হয়। কথিত আছে—পুরাকালে নারদমুনি স্বয়ং ভগবান বিষ্ণুর নামবন্দনা করতেন কীর্তন নৃত্য পরিবেশন করে।
২০ দিন আগে