যুক্তরাষ্ট্র থেকে আমাদের বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, এনজিও, সিভিল সোসাইটি কোনো না কোনোভাবে লাভবান হয়ে থাকেন। এনজিও, সিভিল সোসাইটি তাদের অর্থেই পরিচালিত হয়। ফলে মার্কিনদের বিশ্বরাজনীতি নিয়ে কেউ কোনো কথা বলেন না। অথচ বলা উচিত। আমাদের সবারই দাবি তোলা উচিত মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো থেকে বিদেশি সৈন্য সরিয়ে নেওয়ার। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে আর অত্যাচার না করার। তাদের নিজেদের মতো চলতে দেওয়া উচিত।
অনেক আগে থেকে যুক্তরাষ্ট্রের কারণে হাজার হাজার মানুষ উদ্বাস্তু হচ্ছে। পথে মারা যাচ্ছে। সক্ষম মানুষদের এসব হচ্ছে। কী নির্মম এসব ঘটনা! আমাদের উচিত, পৃথিবীর প্রতিটি রাজধানী থেকে দাবি তোলা। এটা বুদ্ধিবৃত্তিক আন্দোলন হতে পারে। সরকার এখানে না-ও আসতে পারে। কারণ, সরকারের অনেক কূটনৈতিক স্বার্থের প্রশ্ন থাকে। কিন্তু যারা স্বাধীন চিন্তা করে, প্রগতিশীল বুদ্ধিজীবী, সংগঠন, ব্যক্তি, সাংবাদিক—সবাই মিলে একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে।
যেই ট্রাইব্যুনাল যুক্তরাষ্ট্রকে যুদ্ধাপরাধী রাষ্ট্র হিসেবে ঘোষণা করবে। তারা সাধারণ মানুষের পক্ষে দাবি তুলবে। মধ্যপ্রাচ্য থেকে সৈন্য সরিয়ে নেওয়ার আহ্বান জানাবে।
যুক্তরাষ্ট্র যখন ভিয়েতনামে যুদ্ধ চালায়, তখন এমন আন্দোলন হয়েছে বছরের পর বছর ধরে। তখন বার্ট্রান্ড রাসেল একেবারে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন। ইউরোপের সব বড় বুদ্ধিজীবী, সাহিত্যিক, বৈজ্ঞানিক, শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এক হয়ে মানবসভ্যতার পক্ষে আওয়াজ তুলেছিলেন। পরে যুক্তরাষ্ট্রেও বড় বড় মিছিল হয়েছে। আন্দোলনের কারণে একসময় ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্র সৈন্য সরাতে বাধ্য হয়। এখনো দেশে দেশে রাজধানীগুলোয় এমন জঙ্গিবাদবিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে।
তথ্যসূত্র: শারমিনুর নাহার কর্তৃক আবুল কাসেম ফজলুল হকের সাক্ষাৎকার গ্রহণ, ‘সময়, সমাজ ও রাজনীতির ভাষ্য নিয়ে সাক্ষাৎকার সমগ্র’, পৃষ্ঠা-৫৫-৫৬

আমি বরাবরই নিজেকে বোঝাতে সমর্থ হয়েছি, আমার আসল পেশা হচ্ছে সাংবাদিকতা। সাংবাদিকতায় আমার যা পছন্দ হয়নি তা হচ্ছে চাকরির শর্তাবলি। তা ছাড়া, পত্রিকার স্বার্থের কথা বিবেচনা করে আমার চিন্তা ও পরিকল্পনাকে সাজাতে হতো। একবার ঔপন্যাসিক হিসেবে কাজ করার পর এবং ঔপন্যাসিক হিসেবে আর্থিক স্বাধীনতা অর্জনের...
৩ দিন আগে
বিগত ১০ বছরের অবস্থা যদি দেখেন, ২০১২ সালের পর সমুদ্রে তেমন কোনো অ্যাকটিভিটি হয়নি। আমাদের এত বড় এবং খুবই উপযোগী সমুদ্র আছে। এটি খুবই সম্ভাবনাময় স্থান। এর একদিক মিয়ানমারেও গ্যাস পাওয়া গেছে এবং অপরদিক ভারতেও গ্যাস পাওয়া গেছে। মাঝখানে আমাদের অংশটা এত দিন বসিয়ে রাখা হলো।
১০ দিন আগে
অবকাঠামো খাতে যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি হয়েছে, সেখানে তো শ্রমিকের বিষয় হ্যান্ডেল করতে হয়নি। কোনো ধরনের ঝামেলাও সেখানে পোহাতে হয়নি। আর শতভাগ অর্থই রিটার্ন পাওয়া গেছে। কিন্তু যেসব কারখানায় পিপিপি হয়েছে, সেগুলোর কোনোটাই ভালোভাবে চলার নজির নেই।
১৭ দিন আগে
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাগৈতিহাসিক শিল্পকর্মের দেখা মেলে মালয়েশিয়ায়। পেরাক রাজ্যের রাজধানী ইপোহর কাছে তাম্বুন উপশহরে গুনুং পানজাং নামের একটি চুনাপাথরের পাহাড় আছে। সেখানে নব্য প্রস্তর যুগের যেসব শিলাচিত্র পাওয়া গেছে, সেগুলো ‘গুয়া তাম্বুন’ বা ‘তাম্বুন গুহাচিত্র’ নামে পরিচিত।
১৯ দিন আগে