শহীদ কাদরী ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম কবি। তাঁর কবিতায় স্থান পেয়েছে নাগরিক-জীবনবোধ ও আধুনিকতাবোধ। পাশাপাশি আধুনিক নাগরিক জীবনের সুখ-দুঃখ, প্রেম, স্বদেশচেতনার পাশাপাশি বিশ্ব-নাগরিকবোধের সম্মিলন ঘটেছে তাঁর কবিতায়।
শহীদ কাদরী ১৯৪২ সালের ১৪ আগস্ট ভারতের কলকাতা শহরের পার্ক সার্কাসে জন্মগ্রহণ করেন। এই শহরে তাঁর শৈশব কেটেছে। ১৯৫২ সালে কৈশোরে ঢাকায় চলে আসেন। প্রায় তিন দশক ঢাকায় অবস্থান করেন। ১৯৭৮ সালে তিনি প্রবাসজীবন কাটাতে শুরু করেন। চলে যান জার্মানিতে। সেখান থেকে যুক্তরাজ্যের লন্ডনে এবং পরে যুক্তরাষ্ট্রে প্রবাসজীবন কাটান। জীবনের প্রায় তিন দশক তিনি প্রবাসে বসবাস করেন।
শহীদ কাদরী মাত্র ১১ বছরে লিখেছিলেন প্রথম ‘পরিক্রমা’ কবিতাটি, যা ‘স্পন্দন’ পত্রিকায় ছাপা হয়েছিল। এরপর ‘জলকন্যার জন্য’ শিরোনামে কবিতা লেখেন এবং একই পত্রিকায় ছাপা হয়। ২৫ বছর বয়সে ১৯৬৭ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘উত্তরাধিকার’।
বাংলা কবিতার শক্তিশালী কবি শহীদ কাদরী। রবীন্দ্রনাথ, নজরুল ও ত্রিশের দশকে পঞ্চপাণ্ডবের হাত ধরে এবং মধ্য চল্লিশের দশকে ঢাকাকেন্দ্রিক কবিতার যে চর্চা শুরু হয়, তারই পরবর্তী দশকের কবিদের মধ্যে অন্যতম একজন তিনি। ভাষা আন্দোলন-পরবর্তী সময়ে কবিতার যে বাঁকবদল ঘটে, শহীদ কাদরী ছিলেন সেই বাঁকেরই একজন।
জীবদ্দশায় শহীদ কাদরীর মাত্র চারটি কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছিল। ‘উত্তরাধিকার’ (১৯৬৭), ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ (১৯৭৪), ‘কোথাও কোনো ক্রন্দন নেই’ (১৯৭৮), ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’ (২০০৯)—এই চারটি কাব্যগ্রন্থ বাংলা কাব্যসাহিত্যে এক নতুন সংযোজন। তাঁর সেই চারটি গ্রন্থে কবিতা রয়েছে ১৫০টি। শহীদ কাদরীর মৃত্যুর পর অগ্রন্থিত ২৩টি কবিতা নিয়ে পঞ্চম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। গ্রন্থটির নাম ‘গোধূলির গান’।
দুই বাংলার জনপ্রিয় শিল্পী কবীর সুমন শহীদ কাদরীর কবিতা ‘ভয় পেয়ো না প্রিয়তমা...’ নিয়ে গান রচনা করেছেন।
২০১৬ সালের ২৮ আগস্ট শহীদ কাদরী নিউইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

একসময় ক্যামেরুনের উপকূলীয় অঞ্চলের ডুয়ালা উপজাতি এবং সাওয়া জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার ছিল এনডোলে। কিন্তু সময়ের পরিক্রমায় খাবারটির চমৎকার স্বাদের কারণে পুরো দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় এবং ক্যামেরুনের জাতীয় খাবারে পরিণত হয়। ডুয়ালা ভাষায় এনডোলে মানে তিতা পাতা।
১৩ দিন আগে
শত শত বছর আগে আরবের মরুভূমিতে ঘুরে বেড়ানো বেদুইনদের কাছে আধুনিক উপায়ে খাবার সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। তারা যখন শিকার করত বা পশু জবাই করত, তখন এগুলোর মাংস যেন নষ্ট না হয়ে দীর্ঘদিন ভালো থাকে ও সহজে বহন করা যায়, সেজন্য মাটির নিচে মাংস রান্নার এক পদ্ধতি আবিষ্কার করে তারা।
১৮ দিন আগে
এস্তোনিয়ায় রাই বা কালো রুটি সবচেয়ে জনপ্রিয় খাবার। সে দেশের নাগরিকেরা প্রতিদিন খাবারের তালিকায় রাখে এটি। এই রুটির নাম লেইব। এটি মূলত কালো রাই আটা, পানি, লবণ ও টক খামির দিয়ে তৈরি হয়। ঘনত্ব বাড়াতে অনেক সময় এতে বীজ বা ওটস মেশানো হয়। খামিরটি দীর্ঘ সময় ধরে, প্রায় ১৮ থেকে ২৪ ঘণ্টা গাঁজানো হয়।
১৯ দিন আগে
অনেকে গরম-গরম স্যুপ ও নুডলস খেতে পছন্দ করেন। কিন্তু উত্তর কোরিয়াবাসীর কাছে সবচেয়ে জনপ্রিয় খাবার ঠান্ডা নুডলস। তাঁদের এই ঠান্ডা নুডলসের নাম পিয়ংইয়ং ন্যাংমাইয়ন। বাকহুইট বা ঢেমশির আটা থেকে তৈরি লম্বা লম্বা সেদ্ধ নুডলস ছেড়ে দেওয়া হয় হালকা স্বাদের ঠান্ডা গরু বা শূকরের মাংসের ঝোল এবং মুলার...
১৩ আগস্ট ২০২৬