ফরাসি সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন ষোড়শ লুই। ফরাসি বিপ্লবের ফলাফল হিসেবে রাজতন্ত্রের পতন ঘটে ফ্রান্সে। বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে দোষী প্রমাণিত হওয়া এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার পর প্যারিসে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফরাসি লুইয়ের। সেটি ছিল ১৭৯৩ সালের ২১ জানুয়ারি।
১৭৭৪ সালে ফরাসি সিংহাসনে আরোহণ করেন লুই। তবে দাদা পঞ্চদশ লুইয়ের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া গুরুতর আর্থিক সমস্যা গুলি মোকাবিলা করতে শুরু থেকেই ব্যর্থ হন তিনি।
ফরাসি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ ও সংস্কারেও ষোড়শ লুই ব্যর্থ ছিলেন। এই সুযোগের ফরাসি সেনাবাহিনীকে ব্যবহার করে অভিজাতরা সাধারণ মানুষের ওপর অত্যাচার ও শোষণ চালায়। ফ্রান্সের যেসব অভিজাতরা বিদেশে পালিয়েছিলেন তাঁদের সহায়তা করার অভিযোগ ওঠে ষোড়শ লুইয়ের বিরুদ্ধে।
যদিও বাহ্যিকভাবে বিপ্লবকে মেনে নিয়েছিলেন, লুই ‘সাংবিধানিক রাজতন্ত্রবাদী’দের পরামর্শের বিরোধিতা করেন। রাজতন্ত্রকে বাঁচানোর জন্য সংস্কার করতে চেয়েছিলেন তাঁরা। একই সঙ্গে তিনি অজনপ্রিয় রানি ফ্রান্সের রানি মেরি অঁতোয়ানেৎ-র চক্রান্তকে অনুমোদন দেন। ১৭৮৯ সালের অক্টোবরে, জনতা ভার্সাইতে বিক্ষোভ করে এবং দম্পতিকে তুইলারিতে চলে যেতে বাধ্য করে।
১৭৯১ সালের জুনে রাজা-রানির বিরোধিতা এতটাই তীব্র হয়ে ওঠে যে দুজন অস্ট্রিয়ায় পালানোর চেষ্টা করেন। তাদের ভ্রমণের সময়, মেরি এবং লুই ফ্রান্সের ভাহেনে ধরা পড়েন। তাঁদের প্যারিসে নিয়ে যায় বিপ্লবীরা। সেখানে, লুইকে নতুন সংবিধান মেনে নিতে বাধ্য করা হয়। এতে সে অর্থে রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষমতাই আর তাঁর হাতে ছিল না।
১৭৯২ সালের আগস্টে রাজা ও রানিকে গ্রেপ্তার করা হয়। ১৭৯২ সালের সেপ্টেম্বরে ন্যাশনাল কনভেনশন বা জাতীয় সম্মেলনে রাজতন্ত্র পতনের পক্ষে ভোট পড়ে। এভাবেই রাজতন্ত্রের পতন ঘটে দেশটিতে।
নভেম্বরে, অস্ট্রিয়া এবং অন্যান্য বিদেশি দেশগুলির সঙ্গে ষোড়শ লুইয়ের বিপ্লববিরোধী ষড়যন্ত্রের প্রমাণ মেলে এবং তাঁকে জাতীয় কনভেনশন দ্বারা রাষ্ট্রদ্রোহের জন্য বিচারের মুখোমুখি করা হয় তাঁকে।
পরের বছরের অর্থাৎ ১৭৯৩ সালের জানুয়ারিতে, লুইকে দোষী সাব্যস্ত করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২১ জানুয়ারি গিলোটিনে শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাঁর। নয় মাস পরে, মেরি অঁতোয়ানেৎকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী সাব্যস্ত করা হয় এবং ১৬ অক্টোবর স্বামীর মতোই গিলোটিনে শিরশ্ছেদ করা হয়।
সূত্র: হিস্টরি চ্যানেল, উইকিপিডিয়া

এখন তো সরকার শুধু চেঞ্জ হয়, একটা সরকার যায় আর একটা সরকার আসে। কিন্তু আমরা যদি ওইভাবে চিন্তা করি, মানুষের মধ্যে কীভাবে পরিবর্তন হচ্ছে, তাদের জীবনের মধ্যে কীভাবে পার্থক্য আসছে, সেটা বুঝতে হবে। তারপর নারী-পুরুষের প্রশ্নগুলো থেকে যাচ্ছে। কারণ, নারী-পুরুষদের নিয়ে অনেক কথা হয়।
২ দিন আগে
গাজীর গান হলো গাজী পীরের বন্দনা ও মাহাত্ম্য গীতি। এই গানের সঙ্গে মিলিয়ে ছন্দে-তালে শিল্পীরা পরিবেশন করে নাচ। একে তাই গাজীর নাচও বলা যায়। গাজী পীর, অসাম্প্রদায়িক। গাজীর গানে মূল গায়েন বা ‘গাজীর খলিফা’ গায়ে আলখাল্লা ও মাথায় পাগড়ি পরে হাতে একটি ‘আসা দণ্ড’ (লাঠি) নিয়ে তাল ও ছন্দের তালে পা ফেলে...
৩ দিন আগে
আমি বরাবরই নিজেকে বোঝাতে সমর্থ হয়েছি, আমার আসল পেশা হচ্ছে সাংবাদিকতা। সাংবাদিকতায় আমার যা পছন্দ হয়নি তা হচ্ছে চাকরির শর্তাবলি। তা ছাড়া, পত্রিকার স্বার্থের কথা বিবেচনা করে আমার চিন্তা ও পরিকল্পনাকে সাজাতে হতো। একবার ঔপন্যাসিক হিসেবে কাজ করার পর এবং ঔপন্যাসিক হিসেবে আর্থিক স্বাধীনতা অর্জনের...
৯ দিন আগে
বিগত ১০ বছরের অবস্থা যদি দেখেন, ২০১২ সালের পর সমুদ্রে তেমন কোনো অ্যাকটিভিটি হয়নি। আমাদের এত বড় এবং খুবই উপযোগী সমুদ্র আছে। এটি খুবই সম্ভাবনাময় স্থান। এর একদিক মিয়ানমারেও গ্যাস পাওয়া গেছে এবং অপরদিক ভারতেও গ্যাস পাওয়া গেছে। মাঝখানে আমাদের অংশটা এত দিন বসিয়ে রাখা হলো।
১৬ দিন আগে