স্বাধীনতার আগে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন ববিতা। ‘সংসার’ তাঁর প্রথম ছবি। সেই ছবিতে তিনি অভিনয় করেছিলেন রাজ্জাক-সুচন্দার মেয়ের ভূমিকায়। এরপর জহির রায়হান ‘জ্বলকতে সুরুজ কা নিচে’ নামে একটি উর্দু ছবিতে হাত দেন; কিন্তু তা শেষ করতে পারেননি। ১৯৬৯ সালে ‘শেষ পর্যন্ত’ ছবিতেই প্রথম নায়িকা হন ববিতা।
মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলে স্বনামধন্য ভারতীয় পরিচালক সত্যজিৎ রায় ‘অশনিসংকেত’ ছবিটি বানাবেন বলে ঠিক করলেন। অনঙ্গ বৌ চরিত্রে তিনি ভাবলেন ববিতার কথা। লোক মারফত ডাক পাঠালেন। ববিতা ভাবলেন, এটা কারও রসিকতা। পাত্তা দিলেন না। সত্যজিৎ রায়ের মতো আন্তর্জাতিক মানের পরিচালক তাঁকে ডাকবেন, এটা বিশ্বাসই হচ্ছিল না তাঁর।
কিন্তু পরে যখন ভারতীয় হাইকমিশন থেকে যোগাযোগ করা হলো, তখন বুঝলেন কথাটা সত্যি। বড় বোন সুচন্দাকে নিয়ে তিনি কলকাতায় গেলেন। সত্যজিতের সঙ্গে দেখা করতে গেলেন সাজগোজ করে। দরজা খুলে সত্যজিৎ রায় হাঁ করে থাকলেন। দুর্ভিক্ষপীড়িত যে মেয়েটির চরিত্রে অভিনয় করবেন ববিতা, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না এই সাজগোজের আড়ালে! তবে সময় বেশি নিলেন না। সত্যজিৎ রায় তিন ধরনের তিনটি সংলাপ হাতে ধরিয়ে দিয়ে বললেন, ‘কাল সকালে ইন্দ্রপুরী স্টুডিওতে সংলাপগুলো মুখস্থ করে আসবে।’ পোশাক আর সাজগোজের ব্যাপারেও সতর্ক করে দিলেন।
ভয়ে ভয়ে তিন ধরনের সংলাপ তুলে নিলেন ববিতা। মুখস্থ করতে লাগলেন। ভীষণ রকম নার্ভাস লাগছিল তাঁর। পরদিন ইন্দ্রপুরী স্টুডিওতে গিয়েও বিড়বিড় করে মুখস্থ করে যাচ্ছিলেন সংলাপগুলো। সত্যজিৎ রায়ের তা ভালো লেগেছিল। এরপর স্ক্রিন টেস্ট নেওয়া হলো। স্ক্রিন টেস্টের ফল তো তখনই আসে না। কিন্তু তাতে সত্যজিৎ রায়ের কিছু আসে-যায় না। তিনি উচ্ছ্বসিত হয়ে ততক্ষণে চিৎকার করতে শুরু করেছেন, ‘আমি পেয়ে গেছি! অনঙ্গ বৌকে পেয়ে গেছি!’
সূত্র: জাহীদ রেজা নূর, সত্যজিতের অনঙ্গ বৌ

একসময় ক্যামেরুনের উপকূলীয় অঞ্চলের ডুয়ালা উপজাতি এবং সাওয়া জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার ছিল এনডোলে। কিন্তু সময়ের পরিক্রমায় খাবারটির চমৎকার স্বাদের কারণে পুরো দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় এবং ক্যামেরুনের জাতীয় খাবারে পরিণত হয়। ডুয়ালা ভাষায় এনডোলে মানে তিতা পাতা।
১৩ দিন আগে
শত শত বছর আগে আরবের মরুভূমিতে ঘুরে বেড়ানো বেদুইনদের কাছে আধুনিক উপায়ে খাবার সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। তারা যখন শিকার করত বা পশু জবাই করত, তখন এগুলোর মাংস যেন নষ্ট না হয়ে দীর্ঘদিন ভালো থাকে ও সহজে বহন করা যায়, সেজন্য মাটির নিচে মাংস রান্নার এক পদ্ধতি আবিষ্কার করে তারা।
১৮ দিন আগে
এস্তোনিয়ায় রাই বা কালো রুটি সবচেয়ে জনপ্রিয় খাবার। সে দেশের নাগরিকেরা প্রতিদিন খাবারের তালিকায় রাখে এটি। এই রুটির নাম লেইব। এটি মূলত কালো রাই আটা, পানি, লবণ ও টক খামির দিয়ে তৈরি হয়। ঘনত্ব বাড়াতে অনেক সময় এতে বীজ বা ওটস মেশানো হয়। খামিরটি দীর্ঘ সময় ধরে, প্রায় ১৮ থেকে ২৪ ঘণ্টা গাঁজানো হয়।
১৯ দিন আগে
অনেকে গরম-গরম স্যুপ ও নুডলস খেতে পছন্দ করেন। কিন্তু উত্তর কোরিয়াবাসীর কাছে সবচেয়ে জনপ্রিয় খাবার ঠান্ডা নুডলস। তাঁদের এই ঠান্ডা নুডলসের নাম পিয়ংইয়ং ন্যাংমাইয়ন। বাকহুইট বা ঢেমশির আটা থেকে তৈরি লম্বা লম্বা সেদ্ধ নুডলস ছেড়ে দেওয়া হয় হালকা স্বাদের ঠান্ডা গরু বা শূকরের মাংসের ঝোল এবং মুলার...
১৩ আগস্ট ২০২৬