
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এখন শঙ্কা ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে একে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট বলেছে। বিশ্বের দুই ডজনের বেশি দেশে এর সংক্রমণ শুরু হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই ধরন উদ্বেগজনক হলেও স্বাস্থ্য সতর্কতা মেনে চললে এটি মোকাবিলা করা সম্ভব।
করোনার নতুন এই ধরন সম্বন্ধে আমরা খুব কম জানি। তবে এটি যে মারাত্মক সংক্রামক, তা জানা গেছে। তাই সবাইকে টিকা নিতে উৎসাহিত করা হচ্ছে।
এর আগের ডেলটা ভ্যারিয়েন্ট ছিল দুঃস্বপ্ন। সিডিসি বলেছে, সংক্রমণের ৯৯ শতাংশ ছিল ডেলটার। এখন ডেলটার চেয়ে অনেক দ্রুত সংক্রমণ ঘটাচ্ছে ওমিক্রন। ওমিক্রন ভ্যারিয়েন্টের মধ্যে বিভিন্ন বৈচিত্র্য আছে। আর এর মিউটেশন হয়েছে অনেক। এতে কিছু শঙ্কার অবকাশ আছে।
ওমিক্রন ভ্যারিয়েন্ট
ওমিক্রন হলো কোভিড-১৯-এর এক নতুন ভ্যারিয়েন্ট। প্রাথমিক গবেষণায় দেখা গেছে, এই নতুন ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিনে এরই মধ্যে ৫০টি মিউটেশন হয়েছে। এতে পুনঃসংক্রমণের আশঙ্কা খুব বেশি।
তবে ওমিক্রন ডেলটার চেয়ে বেশি গুরুতর অসুখ ঘটায় কি না, সেটি এখনো স্পষ্ট নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আশা করছে, মাস্ক ব্যবহার, হাত ধোয়া, সামাজিক দূরত্ব ও টিকা নেওয়া ঠিক থাকলে ওমিক্রনের সংক্রমণ খুব বেশি হবে না। বিশেষজ্ঞরা বলছেন, টিকা আর বুস্টার নিলে সুরক্ষা পাওয়া যাবে অনেকটাই।
উপসর্গ
বিশেষজ্ঞদের মতে, মৃদু জ্বর, শীত ভাব, কফ-কাশ, শ্বাসকষ্ট, ক্লান্তি, পেশি ও দেহে ব্যথা, মাথা ধরা, নতুন করে স্বাদ ও ঘ্রাণ লোপ পাওয়া, গলাব্যথা, নাকে পানি ঝরা, বমি ভাব ও ডায়রিয়া ওমিক্রনের উপসর্গ।
লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪২, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩৮ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১২১, চট্টগ্রামে ১৩৯, খুলনায় ২৪৬, ময়মনসিংহে ৮৭, রাজশাহীতে ১১৪ ও রংপুরে ৩৪ জন
১৭ মিনিট আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৮০ জন মারা গেছে আর হামে মারা গেছে ৯৯ জন।
৪০ মিনিট আগে
তরুণদের প্রায় ৮০ শতাংশের শরীরে এমন একটি স্বাস্থ্যঝুঁকির লক্ষণ রয়েছে, যা ভবিষ্যতে হৃদরোগসহ গুরুতর জটিলতার কারণ হতে পারে। অথচ তাঁদের অধিকাংশই এই বিষয়ে সচেতন নন। যুক্তরাষ্ট্রের বোস্টনের গবেষকদের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
১৯ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি এলাকার হাসপাতালগুলোতে ১৮২, দক্ষিণ সিটি এলাকার হাসপাতালগুলোতে ১২৩ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ১৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৩২, চট্টগ্রামে ১২০ ও খুলনায় ২৪৩ জন ভর্তি হয়েছে।
১ দিন আগে