
মুন্সিগঞ্জের শিমুলিয়ার সঙ্গে শরীয়তপুরের সাত্তার মাদবর মাঝিরঘাট নৌরুটে ফেরি চলাচল আগামীকাল থেকে শুরু হতে পারে। আজ মঙ্গলবার সকাল ও সন্ধ্যায় এই রুটে দ্বিতীয়বারের মত পরীক্ষামূলক ফেরি চলাচলের পর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বিআইডব্লিউটিসি।
প্রাথমিকভাবে এই রুটে প্রতিদিন বিকেল ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল করার কথা জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। দিনের বেলায় সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল করবে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিটে ৩৩টি ছোট যানবাহন নিয়ে পরীক্ষামূলকভাবে ফেরি কুঞ্জলতা শিমুলিয়া থেকে ছাত্তার মাদবর মাঝিরঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। ১ ঘণ্টা ১০ মিনিটের নৌপথ পাড়ি দিয়ে বিনা বাধায় সকাল ৭টা ৫৫ মিনিটে সফল ভাবে সাত্তার মাদবর মাঝিরঘাটে পৌঁছাতে সক্ষম হয় ফেরিটি। পরবর্তীতে যানবাহন আনলোড করে পুনরায় অল্পসংখ্যক যানবাহন নিয়ে ফেরিটি শিমুলিয়া ঘাটে ফিরে যায়।
এর আগে গত শনিবার এই রুটে প্রথমবারের মত পরীক্ষামূলক ফেরি চালানো হয়ে। তবে পাইনপাড়া চ্যানেলের ৪টি পয়েন্ট নব্য সংকট থাকায় ফেরি কয়েক দফা আটকে যায়। খনন করে নব্য সংকট কাটিয়ে মঙ্গলবার সফল পরীক্ষামূলক ফেরি চলাচল করতে সক্ষম হয়। সফল ভাবে ফেরি চলায় দ্রুততম সময়ের মধ্যে এই রুটে নিয়মিত ফেরি চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। প্রাথমিকভাবে প্রতিদিন বিকেল ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই রুটে ফেরিতে যানবাহন পারাপার করা হতে পারে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিসির এক কর্মকর্তা।
পদ্মা সেতুর পিলারের সঙ্গে কয়েক দফা ফেরি ধাক্কা লাগার ঘটনায় ১৮ আগস্ট থেকে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে কয়েক ধাপে ফেরি চলাচল শুরু হলেও নানান প্রতিকূলতায় পুরা মাত্রায় ফেরি চলাচল শুরু করা সম্ভব হয়নি। বর্তমানে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে সীমিত পরিসরে সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাত্র ৪টি ফেরি দিয়ে ছোট যানবাহন পারাপার করা হচ্ছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘব ও জরুরি যানবাহন পারাপারের জন্য বিকল্প ফেরি ঘাট ছাত্তার মাদবর মাঝিরঘাট নৌরুটটি চালু করার উদ্যোগ নেয় বিআইডব্লিউটিসি। ২৫ আগস্ট শরীয়তপুরের ছাত্তার মাদবর মাঝিরঘাটে একটি নতুন ফেরি ঘাট স্থাপন করা হয়। তবে নাব্য সংকটে এই ঘাট দিয়ে ফেরি চলাচল শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। এর পর থেকে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পাইনপাড়া এলাকার ৮ থেকে ১০টি ড্রেজারে নিয়মিত খনন করে বিআইডব্লিউটিএ। খনন শেষে গত শনিবার ও মঙ্গলবার পরীক্ষামূলক ফেরি চালায় বিআইডব্লিউটিসি।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
বিআইডব্লিউটিসির সহ-মহাব্যবস্থাপক সফিকুল ইসলাম মোবাইলে আজকের পত্রিকা’কে বলেন, শনিবারের পরীক্ষামূলক ফেরি চলাচলে কিছুটা বাধাগ্রস্ত হলেও মঙ্গলবার দ্বিতীয় দফায় দিনের বেলায় ফেরি চলাচল সফল হয়েছে। এখন রাতে শিমুলিয়া থেকে ছাত্তার মাদবর মাঝিরঘাটের উদ্দেশ্য আরও একটি ফেরি পরীক্ষামূলক পারাপার করা হবে। রাতে ফেরি চলাচল সফল হলে এই রুটে নিয়মিত ফেরি চলাচল শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইমরান নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় মূলহোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, তিনটি চাইনিজ কুড়াল, ছয়টি ককটেল, দুটি চাপাতি, দুটি সুইচ গিয়ার চাকু, এক
৪ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে কদমরসুল কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে ৪০টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ক্ষতি কোটি টাকার। তবে কুমিরা ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত; ক্ষয়ক্ষতি অর্ধকোটি টাকা।
৯ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়ার গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
১৩ মিনিট আগে
চুয়াডাঙ্গায় গণপূর্ত অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলীর বাসায় ঢুকে হামলা চালিয়ে সর্বস্ব লুটের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় প্রকৌশলীর স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন।
১৪ মিনিট আগে