বাংলাদেশের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ভায়াডাক্টসহ ৯.৮৩ কিলোমিটার দৈর্ঘ্যের বাংলাদেশের দীর্ঘতম পদ্মা সেতুর নির্মাণকাজ চলছে। ২০২১ সালের অক্টোবর পর্যন্ত প্রকল্পের ভৌত কাজ ৮৮.৭৫ শতাংশ সম্পন্ন হয়েছে।
আজ বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী আশা করে বলেন, ২০২২ সালের জুন মাসের মধ্যে স্বপ্নের এই সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব। পদ্মা সেতু নির্মিত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগব্যবস্থা দ্রুত ও সহজতর হবে। এটি এশিয়ান হাইওয়ের সঙ্গেও যুক্ত হবে, যা প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরে সাবওয়ে (আন্ডারগ্রাউন্ড মেট্রো) নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা চলছে। অক্টোবর পর্যন্ত সমীক্ষা প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮০ শতাংশ। সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে এলাইনমেন্ট চূড়ান্ত করে যথাসময়ে সাবওয়ে বাস্তবায়নের কাজ শুরু হবে বলে আশা করা যায়।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণকাজ ২০২১ সালের অক্টোবর মাস পর্যন্ত ৭৪.৩৩ শতাংশ সম্পন্ন হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
- শুক্রবার চালু হচ্ছে না মাঝিরঘাট-শিমুলিয়া ফেরি
- পদ্মা সেতু এড়িয়ে চলবে ফেরি, দূরত্ব কমবে ৩ কিলোমিটার
- পদ্মা সেতু এলাকা থেকে গ্রেপ্তার ১৬ ভারতীয়
- এবার পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা, ভেঙে গেল ফেরির মাস্তুল
- পদ্মাসেতুর পিলারে ফেরির আঘাতের চিহ্ন পাওয়া যায়নি: সেতুমন্ত্রী
- পদ্মা সেতুর স্প্যানে আঘাতের চিহ্ন নেই, তদন্তের নির্দেশ সেতুমন্ত্রীর
- পদ্মা সেতুর সঙ্গে দিতে হবে এক্সপ্রেসওয়ের টোল
- পদ্মা সেতুর রেল সংযোগ আগামী জুনের মধ্যে না হলে ডিসেম্বরে: রেলমন্ত্রী


দেশে ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠা হবে: প্রধানমন্ত্রী







