কেনাকাটায় প্রতারিত হওয়া এড়াতে সকল গ্রাহক ও ক্রেতাদের দারাজের আসল ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার দারাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছে দারাজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দারাজের মাধ্যমে প্রতারণার কোনো সুযোগ নেই। দারাজের শুধুমাত্র এই ওয়েবসাইটের https://www.daraz.com.bd/ মাধ্যমেই ক্রেতারা পণ্য অর্ডার করতে পারবেন। এ ছাড়া দারাজ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ এটি https://www.facebook.com/DarazBangladesh। ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে প্রতারণার কারণে দারাজ এরই মধ্যে বনানী থানায় মামলা করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বুধবার ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন (সিটিটিসি) প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে। অভিযোগ অনুযায়ী আটককৃত ব্যক্তি দারাজ বাংলাদেশের নামে ভুয়া ওয়েবসাইট বানিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
ওই ব্যক্তি দারাজ বাংলাদেশের মূল ওয়েবসাইটের অনুকরণে দারাজ ডট সিএল ডোমেইন নামে ভুয়া ওয়েবসাইট ও ‘দারাজ বাংলাদেশ’ নামে ভুয়া ফেসবুক পেজের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে প্রতারণা ও অবৈধ পণ্য বিক্রি করতেন। এর ফলে দারাজের সুনাম নষ্ট এবং ক্রেতারা ই-কমার্স প্ল্যাটফর্মের প্রতি আংশিকভাবে আস্থা হারিয়েছে।
বিভিন্ন এমএফএস অ্যাকাউন্টের মাধ্যমে টাকা গ্রহণ করত এই চক্র। এই প্রতারক চক্র ক্রেতাদের কাছ থেকে এরই মধ্যে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। এর প্রেক্ষিতে দারাজ বাংলাদেশ এর মূল্যবান সকল ক্রেতাদের সন্দেহজনক কার্যক্রম থেকে দূরে থাকার ও দারাজের মূল ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ব্যাপারে দারাজ বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস বলেন, ‘ডিএমপির সিটিটিসি ইউনিট থেকে আমরা পূর্ণ সহযোগিতা পেয়েছি। আমাদের ক্রেতা ও ই-কমার্স খাতের জন্য ইতিবাচক ফলাফল নিশ্চিতে দারাজ ডিএমপিকে সর্বাত্মক সহযোগিতা করবে। দারাজ ক্রেতাদের সব সময় গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং তাদের জন্য নিরাপদ শপিং নিশ্চিত করাকে অগ্রাধিকার দেয়।’
এ সময় তিনি ক্রেতাদের দারাজের মূল ওয়েবসাইট ভিজিট করার এবং লেনদেনের ক্ষেত্রে সঠিক চ্যানেল ব্যবহারের অনুরোধ করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট ইউনিট, এক্সপ্রেস সার্ভিস ইউনিট ও রাষ্ট্রীয় গুদামে দীর্ঘদিন ধরে জমে থাকা বিভিন্ন পণ্য বিশেষ ই-নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নিয়েছে কাস্টম হাউস, ঢাকা। কর্ম উপযোগিতা ও পরিচালন সক্ষমতা বৃদ্ধি, নিরাপত্তাজনিত ঝুঁকি নিরসন...
২ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে তামাক ও তামাকজাত পণ্যের ওপর আরোপিত কর ও মূল্য কাঠামো জনস্বাস্থ্য সুরক্ষা এবং রাজস্ব বৃদ্ধির লক্ষ্য পূরণে যথেষ্ট নয়। বাজেটে নিম্নস্তরের সিগারেটের মূল্য সামান্য বৃদ্ধি এবং বিড়ি, জর্দা ও গুলের দাম ও করহার অপরিবর্তিত রাখার ফলে...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারের রাজস্ব আয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা ফিচ রেটিংস। সংস্থাটির মতে, বাজেটে যে উচ্চ লক্ষ্য ধরা হয়েছে, তা অর্জন করা সরকারের জন্য মোটেও সহজ হবে না।
১ দিন আগে
নতুন কারখানা স্থাপন কিংবা ব্যবসা শুরুর ক্ষেত্রে উদ্যোক্তাদের বড় অভিযোগ অনুমোদন পেতে দীর্ঘ অপেক্ষার। অভিযোগ রয়েছে, আবেদনের ফাইল কখনো কয়েক সপ্তাহ, আবার কখনো কয়েক মাস আটকে থাকে। সংশ্লিষ্ট সংস্থা বা দপ্তরের মতামত দিতে এই সময়ক্ষেপণে উদ্যোক্তা হতাশ হয়ে পড়েন। দীর্ঘদিনের এই অবস্থা বদলে দিতে...
১ দিন আগে