
বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতিবছর ১৪ নভেম্বর পালিত হয়। বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিবস পালন করা হয়।
প্রতিবছরের মতো এবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২১-এর স্লোগান নির্ধারণ করেছে। এবারের প্রতিপাদ্য বিষয় হলো—‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’, ইনসুলিনসহ যাবতীয় ডায়াবেটিস সেবার সুযোগ নিন এখনই (Access to medicine & care)।
সারা বিশ্বে প্রতিবছর ডায়াবেটিস ও এর জটিলতায় ১০ লাখ মানুষ মারা যায়। ডায়াবেটিস রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান দশম। বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৮৪ লাখ, যা ২০৪৫ সালের মধ্যে প্রায় দ্বিগুণ হবে। আক্রান্তদের প্রতি দুজনের একজনই জানেন না যে তাঁর ডায়াবেটিস আছে। এমনকি যাঁরা জানেন, তাঁদেরও ডায়াবেটিস নিয়ন্ত্রণে পর্যাপ্ত জ্ঞান নেই। ডায়াবেটিস সম্পর্কে জ্ঞান থাকলে প্রায় ৫০ শতাংশ টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব হতো।
পৃথিবীজুড়ে ডায়াবেটিস এখন একটি প্রধান সমস্যা। দীর্ঘমেয়াদি ডায়াবেটিস এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মানবদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে অনেক ধরনের জটিলতা সৃষ্টি করে থাকে। যেমন—
১. স্ট্রোক
২. হার্ট অ্যাটাক
৩. ডায়াবেটিক কার্ডিওপ্যাথি
৪. পায়ের ক্ষত
৫. ডায়াবেটিক নিউরোপ্যাথি
৬. ডায়াবেটিক নেফ্রোপ্যাথি
৭. ডায়াবেটিক রেটিনোপ্যাথি
ডায়াবেটিস রোগীদের বেশির ভাগ জটিলতাই সরাসরি অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের সঙ্গে জড়িত। তাই ডায়াবেটিস রোগীর উচিত—
১. শৃঙ্খলাপূর্ণ জীবন বা নিয়ম মেনে চলা
২. নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস গড়ে তোলা
৩. নিয়মিত ওষুধ গ্রহণ করা
অতএব ডায়াবেটিস রোগ সম্পর্কে সবার সচেতনতা বৃদ্ধি এবং নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে আমরা এই মহামারি রোগ থেকে নিজেদের দূরে রাখতে পারি। ডায়াবেটিস প্রতিকার নয়, প্রতিরোধ দিয়েই জয় করতে হবে। আর এ বিষয়ে অনেক বেশি সচেতনতা গড়ে তুলতে হবে।
লেখক: জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা, প্লাস্টিক সার্জারি বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল
আরও পড়ুন:

সরকারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের। গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৩ হাজার ২৭৮ জনের। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪২ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২৪ জন।
৪ ঘণ্টা আগে
কখনো বিয়ে করেননি, এমন প্রাপ্তবয়স্কদের বিবাহিতদের তুলনায় ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এমনটাই উঠে এসেছে গবেষণায়। ৪০ লাখের বেশি ক্যানসার রোগীর তথ্য বিশ্লেষণ করে এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।
৯ ঘণ্টা আগে
আমাদের বারো মাসে তেরো পার্বণের দেশে গ্রীষ্মের দাবদাহ নিয়মিত বিষয়। গরমে শরীর সতেজ রাখা এখন বড় চ্যালেঞ্জ। তৃষ্ণা মেটাতে আমরা কখনো ফ্রিজের বরফশীতল পানি, কখনো এনার্জি ড্রিংক আবার কখনো পথের ধারের শরবতে চুমুক দিই। কিন্তু শরীরের অভ্যন্তরীণ বিজ্ঞানের সঙ্গে এই পানীয়গুলো সামঞ্জস্যপূর্ণ নয়।
১২ ঘণ্টা আগে
ভ্যাপসা গরম আর গুমোট আবহাওয়ায় এরই মধ্যে জনজীবন ওষ্ঠাগত। বাইরের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শরীর ‘থার্মোরেগুলেশন’ প্রক্রিয়ায় নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করে। কিন্তু এই গরমে আমরা এমন কিছু খাবার খাই, যা অনেক সময় শরীরের এই শীতলকরণ প্রক্রিয়া বাধাগ্রস্ত করে। আমাদের অতিপরিচিত কিছু খাদ্যাভ্যাস শরীরকে ভেতর...
১৩ ঘণ্টা আগে