কোনো রকম রক্ত বের না করে লালার মাধ্যমেই ডায়াবেটিসের পরীক্ষা করার উপায় বের করেছেন অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সাধারণত ডায়াবেটিস পরীক্ষা করানোর জন্য রোগীদের আঙুল থেকে রক্ত নিয়ে সেটি পরীক্ষা করে দেখা হয়। এ কারণে অনেক রোগীই ডায়াবেটিস পরীক্ষা করাতে অনীহা দেখান।
এ নিয়ে গবেষণা দলের প্রধান অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউক্যাসলের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর পল দস্তুর বলেন, এই পরীক্ষায় লালার এনজাইমে থাকা গ্লুকোজ একটি ট্রানজিস্টর চিহ্নিত করতে পারে। ওই ট্রানজিস্টরই লালার মাধ্যমে মানবদেহের গ্লুকোজের পরিমাণকে মেপে দেয়।
পল দস্তুর আরও বলেন, এই পরীক্ষা ব্যথামুক্ত এবং কম খরচেই করা যাবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দস্তুর জানান, তাঁদের উদ্ভাবিত এই পদ্ধতির মাধ্যমে করোনা, হরমোন ও ক্যানসারের পরীক্ষাও করানো যাবে।
জানা গেছে, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউক্যাসল এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যৌথভাবে লালার মাধ্যমে করোনা পরীক্ষার উপায় বের করার জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৯ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে