ঢাকা: বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে ২০১৫ সালের মে মাসে মুস্তফা হাশেম আল–দারবিশকে গ্রেপ্তার করেছিল সৌদি পুলিশ। মঙ্গলবার সৌদি আরবের দাম্মামে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, দারবিশ যখন বিক্ষোভে অংশ নিয়েছিলেন, সে সময় তাঁর বয়স ছিল মাত্র ১৭। তাই অপ্রাপ্তবয়স্ক হিসেবে তাঁর মৃত্যুদণ্ড আইনের লঙ্ঘন।
এই মৃত্যুদণ্ডের প্রতিবাদ জানিয়ে মানবাধিকার গ্রুপ ‘রিপ্রাইভ’ এক বিবৃতিতে বলেছে, ‘দারবিশের মৃত্যুদণ্ড আবারও প্রমাণ করেছে যে, অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সৌদি আরব দণ্ড মওকুফের যে দাবি করে তা সত্যি নয়।’
গত বছর সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, দেশটি কিশোর অপরাধীদের মৃত্যুদণ্ডের সাজা বাতিল করেছে। এর বদলে কিশোর অপরাধীদের সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান করা হয়েছে। এই ডিক্রি গেজেট আকারে কোথাও প্রকাশিত না হলেও সৌদি আরবের রাষ্ট্রনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন জানিয়েছিল, কম অপরাধমূলক মামলাগুলোতেই এমনটি হবে। এই আইনের নাম দেওয়া হয় তা’জির। জানা গেছে, সদ্য মৃত্যুদণ্ডিত দারবিশও এই তা’জির আইনে অভিযুক্ত ছিলেন।
রয়টার্স জানিয়েছে, দারবিশের বিরুদ্ধে করা অভিযোগপত্রে উল্লেখ আছে, তিনি সশস্ত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। দাঙ্গা সৃষ্টির মাধ্যমে নিরাপত্তাকর্মীদের বিপদে ফেলেছিলেন। এ ছাড়া অন্যদের মাঝে তাঁকেই সবচেয়ে বেশি বিক্ষুব্ধ দেখা গিয়েছিল। এসব অভিযোগের প্রমাণ হিসেবে একটি ছবিও ছিল, যেখানে দারবিশকে বিক্ষোভ করতে দেখা যাচ্ছে।
পরে ২০১১ থেকে ২০১২ সালের মধ্যে ১০টির বেশি আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে স্বীকারোক্তি দেন দারবিশ। সেই হিসাবে তিনি নাবালক অবস্থায় আন্দোলনে অংশ নিয়েছিলেন। কিন্তু তার অভিযোগপত্রের কোথাও উল্লেখ ছিলনা ঠিক কখন তিনি অপরাধগুলো করেছিলেন।
দারবিশের পরিবার জানিয়েছে, তার মৃত্যুদণ্ড কার্যকরের আগে একবারও পরিবারের সদস্যদের জানানো হয়নি। তারা এই খবর পেয়েছে একটি অনলাইন পত্রিকার খবর দেখে।
জানা গেছে, চলতি বছর সৌদি আরবে ২৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

অধিকৃত পশ্চিম তীরে দুটি মসজিদ, বেশ কিছু গাড়ি ও কৃষিজমিতে ইসরায়েলি বসতকারীরা আগুন দিয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এই ঘটনায় অঞ্চলটিতে চলমান উত্তেজনা আরও বেড়েছে। পশ্চিমতীরের তাল গ্রামের কাছাকাছি এই হামলার ঘটনা ঘটল ইসরায়েলি বসতকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষে চার ফিলিস্তিনি ও দুই
৩১ মিনিট আগে
ব্রিটেনের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভিন্নমত পোষণ করতে এবং তাঁকে প্রকাশ্যে সমালোচনা করতে প্রস্তুত রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় কোনো একান্ত সাক্ষাৎকারে বিবিসিকে তিনি এ কথা
১ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ২৪ জুলাই কলকাতার কেন্দ্রস্থলে অনুষ্ঠিত ছাত্র-যুব মিছিলে সংঘটিত সহিংসতার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রাজ্যের নতুন ‘গুণ্ডাবিরোধী’ আইনের প্রথম প্রয়োগের ঘোষণা দিতে গিয়ে ধর্মীয় ইঙ্গিতপূর্ণ ‘শুক্রবারের লোকজন’ মন্তব্য করেন। মূলত মুসলমানদের বোঝাতে তিনি এই শব্দবন
২ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফিলিস্তিনি গ্রাম সাররায় শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারী (সেটলার) হামলা চালিয়ে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়, সম্পত্তি ভাঙচুর করে এবং বাসিন্দাদের ওপর হামলা চালায়। গত শুক্রবার এই হামলা ও ভাঙচুর হয়।
৫ ঘণ্টা আগে