বোকার মতো বাংলাদেশকে কপি করেই যাচ্ছেন জোলা বাইডেন। চিকন বুদ্ধির বাঙালি শুরুতেই কিন্তু তাঁর এই চোরামি ধরে ফেলেছে। তবুও থামছেন না তিনি, জি-৭ সম্মেলনে এসে ঘটালেন আরেক কপি কাণ্ড।
কপি কাণ্ডের উদ্বোধন দিয়েই শুরু করি: করোনা সংক্রমণ রোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ চালু করে বাংলাদেশ। এর তিন মাস পরে বাইডেন ক্ষমতায় এসেই মহামারিকালের এই যুগান্তকারী উদ্ভাবন খপাৎ করে কপি করে ফেললেন। মেধাস্বত্ব বিধির কোনো তোয়াক্কাই করলেন না! এমন কাণ্ড মানতে পারেননি বাংলার স্বাস্থ্যমন্ত্রী। মুরুব্বি বলে ইজ্জত দেখিয়ে সরাসরি কিছু না বললেও আমেরিকাকে এক হাত নিয়েছেন তিনি। মুখের ওপর হালকা করে বলে দিয়েছেন, ‘হোয়াট বাংলাদেশ থিংকস টুডে, ইউএসএ থিংকস থ্রি মান্থস লেটার!’
এতেও লজ্জার রুমাল ওঠেনি বাইডেনের মুখে। এবার কপি করলেন একটু পেছনের আরেক পাঁজর ভাঙা চতুর কৌশল। তিন দিনব্যাপী জি-৭ সম্মেলন শেষে ফার্স্ট লেডি জিল বাইডেনকে নিয়ে চলে যান রানির সুমহান দরবারে। দ্বিতীয় এলিজাবেথের বাড়িতে আধা ঘণ্টা অবস্থান করলেও যে কথাটি বলা হয়নি তা জানালেন বিমানবন্দরে এসে। সফরসঙ্গী সাংবাদিকদের বললেন, ‘রানি বড় মহীয়সী; তাঁকে দেখে আমার মায়ের কথা মনে পড়েছিল।’ এখানেও চামে মেরে দিলেন বাইডেন। মাত্র ৮২০ দিন আগে এ জাতির নতুন নয়নমণিও এমন কথা বলেছিল।
লজ্জা শরমের মাথা খেয়ে একের পর এক এমন কপি মেরে জো-জিল চিলে থাকলেও ভেবে ভেবে কোমায় চলে যাচ্ছে বাংলার আমজনতা! সব ভাবনা যেমন-তেমন; মূল ভাবনা একটাই—সামনের ভোটেও না আবার কপি মেরে বসেন জো!

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে