টাঙ্গাইল: টাঙ্গাইলের সাবেক এমপি আমানুর রহমান খান রানার বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। গতকাল বুধবার টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই গোলাম কিবরিয়া বড় মনি বাদী হয়ে আদালতে মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য টাঙ্গাইলের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত আমানুর টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি এবং একই আসনের বর্তমান এমপি আতাউর রহমান খানের পুত্র। আমানুর জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান অভিযুক্ত।
মামলার বাদী পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, গত সোমবার আমানুর রহমান খান রানা টাঙ্গাইল প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি লিখিত বক্তব্যে বলেছেন, তার বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পির হত্যাকারী গোলাম কিবরিয়া বড় মনি এবং তার ছোট ভাই তানভীর হাসান ছোট মনির। এ ছাড়া তারা দুই ভাই (গোলাম কিবরিয়া বড় মনি ও তানভীর হাসান ছোট মনির) জার্মানিতে অস্ত্রের ব্যবসা করে কোটি কোটি টাকা আয় করেছেন। অথচ আমিনুর রহমান খান বাপ্পি হত্যার সাত বছর আগেই তারা দুই ভাই জার্মানিতে চলে যান। দেশে ফেরেন বাপ্পি হত্যাকাণ্ডের ৬ থেকে ৭ বছর পর। বাপ্পি হত্যাকাণ্ডের পর তার বাবা আতাউর রহমান খান বাদী হয়ে যে মামলা করেন সেখানে গোলাম কিবরিয়া বড় মনি বা তানভীর হাসান ছোট মনির কারও নাম ছিল না। পরবর্তীতে পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সেখানেও তাদের কারও নাম নেই।
তা ছাড়া তারা জার্মানিতে মোটরগাড়ি ক্রয়-বিক্রয় ব্যবসার সঙ্গে জড়িত ছিল। অথচ মিথ্যা তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে গোলাম কিবরিয়া বড় মনি ও তার পরিবারের সদস্যদের হেয় প্রতিপন্ন করা হয়েছে। এতে তাদের ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিকভাবে ক্ষতি হয়েছে। এতে তার পাঁচ কোটি টাকার সম্মানহানি হয়েছে। এ জন্য গোলাম কিবরিয়া বড় মনি মামলাটি দায়ের করেছেন।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভির আহমেদ এ তথ্যটি নিশ্চিত করে বলেন, টাঙ্গাইল সদর
আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুনানি শেষে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন।
প্রসঙ্গত, গত ১ জুন তপন রবিদাস নামে এক ব্যক্তি টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি অভিযোগ করেন সাবেক এমপি আমানুর রহমান খান রানা তাকে রিভলবার ঠেকিয়ে হত্যার হুমকি দিয়েছেন। এ অভিযোগের প্রতিবাদে আমানুর রহমান খান রানা গত সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে লিখিত বক্তব্যে গোলাম কিবরিয়া বড় মনি এবং তার ছোট ভাই সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বিরুদ্ধে অভিযোগগুলো করেন।
সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি। এ মামলায় তিনি দীর্ঘ ৩৪ মাস ২১ দিন কারাবন্দী ছিলেন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
একই মামলায় তার আরও তিন ভাই অভিযুক্ত। এদের মধ্যে সাবেক পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্তি বর্তমানে জেল হাজতে রয়েছেন। অপর দুই ভাই সাবেক ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সানিয়াত খান বাপ্পা পলাতক রয়েছেন।

রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
২ ঘণ্টা আগে
বিএসটিআইয়ের মান সনদ গ্রহণের আবেদন না করে সুইটমিট, ফারমেন্টেড মিল্ক, বিস্কুট, ব্রেড ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন দেওয়ার অপরাধে চাঁদপুরের দুটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ বিক্রির অভিযোগে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে বিভিন্ন অনিয়মে আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খেয়ে পরিবারের সাত সদস্য হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে ওই বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর রাতে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদার পাড়া গ্রামের ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও জমির দলিলপত্র নিয়ে যায়
৩ ঘণ্টা আগে