বর্তমানে ই-কমার্স একটি সক্রিয় সেক্টর। বাংলাদেশে ইভ্যালি,দারাজ,অথবা,সিন্দাবাদ, ধামাকা,আলিশামার্টসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান কাজ করছে। এসব প্রতিষ্ঠানে অসংখ্য তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এটি হতে যাচ্ছে অন্যতম জব সেক্টর।
ই-কমার্স সেক্টরে চাকরির সুযোগ ও সম্ভাবনা নিয়ে সম্প্রতি একটি সেমিনার অনুষ্ঠিত হলো।রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই সেমিনারের শিরোনাম ছিল ‘ইভ্যালি প্রেজেন্টস ক্যারিয়ার ইন ই-কমার্স’।
তারুণ্যনির্ভর সংগঠন ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের উদ্যোগে সারাদেশ থেকে ২৫০ এর অধিক শিক্ষার্থী এবং ই-কমার্স পেশাজীবিদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এই আয়োজনের প্রতিপাদ্য বিষয় ছিল- ক্রমবর্ধমান ই-কমার্স সেক্টরে চাকরির সুযোগ, সম্ভাবনা এবং ই-কমার্সে জব করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনা।
ক্যারিয়ার ইন ই-কমার্স অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর পরিচালকগণ, দেশের শীর্ষ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও কর্মকর্তাগণ এবং আইসিটি সেক্টরের সাংবাদিকগণ।
বক্তাদের মধ্যে বেসিস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর, ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পরিচালক সাইদ রহমান, ব্রেকবাইট ই বিজনেস এর প্রধান নির্বাহী আসিফ আহনাফ, উইমেন এন্ড ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম এর প্রেসিডেন্ট মোজাহিদুল ইসলাম, ইক্লাব এর প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান প্রমুখ উল্লেখযোগ্য। এসময় বক্তাগণ ই-কমার্স সেক্টরে তাদের অভিজ্ঞতা, করোনার কারনে ই-কমার্সে চাকরির সুযোগ বৃদ্ধি, ই-কমার্সে চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা ও দক্ষ কর্মীর গুনাবলী, ই-কমার্সের বিভিন্ন অংশ-বিজনেস ডেভেলপমেন্ট, লজিস্টিক, ডেলিভেরি, কাস্টমার সার্ভিস, মার্কেটিং, জনসংযোগ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা আরেফিন দিপু, যুগ্ম সাধারন সম্পাদক রায়হান চৌধুরী রনি ও মাঝহারুল ইসলাম বেগ এবং সংগঠনটির ৬৪ জেলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ক্যারিয়ার ইন ই-কমার্স আয়োজনের আহবায়ক খালিদ সাইফুল্লাহ্ বলেন, ই-কমার্স ই হতে যাচ্ছে আগামীতে কেনাকাটা করার সবচেয়ে বড় মাধ্যম। এতদিন না বুঝলেও করোনার কারনে আমরা বুঝতে পেরেছি ই-কমার্সের গুরুত্ব কতটা বিশাল। দেশের ই-কমার্স সেক্টর দ্রুত বড় হলেও এখনও ই-কমার্সে কাজ করার মত দক্ষ ও যোগ্যতাসম্পন্ন কর্মীর সংখ্যা অত্যন্ত কম।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও চাকুরিপ্রার্থীদের ই-কমার্সে চাকরির যোগ্য করে তোলা এবং দিকনির্দেশনা দেবার লক্ষ্যে নিয়মিত কাজ করতে হবে বলে অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞগণ মন্তব্য করেন।

প্রতারণামূলক বার্তা শনাক্ত ও এড়িয়ে চলতে ব্যবহারকারীদের সহায়তার জন্য নতুন ফিচার আসছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে। মেটা জানিয়েছে, শিগগিরই তারা ‘স্ক্যাম অ্যালার্ট’ নামে একটি টুল চালু করছে। এই ফিচারে ডিভাইসেই থাকা একটি মেশিন লার্নিং মডেল ব্যবহার করে প্রতারণার সঙ্গে সাধারণত সংশ্লিষ্ট
২০ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এর কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট ‘গ্রক’-কে বিভ্রান্ত করে এর উদ্ভাবক ইলন মাস্কের বিরুদ্ধে বিতর্কিত ও সহিংস বক্তব্য প্রকাশের ঘটনা ঘটেছে।
১ দিন আগে
অ্যাপল চীনের বাজারের জন্য বিশেষভাবে এক নতুন এআই মডেল বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরি করেছে। অ্যাপলকে এই বিষয়ে সহায়তা দিচ্ছে দিচ্ছে চীনা প্রতিষ্ঠান আলিবাবা। এমনটাই জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি। এটি আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির আগের কৌশল থেকে একটি বড় পরিবর্তন, যেখানে চীনে কৃত্রিম
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি সাহিত্যকে অনেকেই নিম্নমানের বলে মনে করেন। কিন্তু নতুন এক গবেষণা বলছে, বাস্তবে পাঠকেরা অনেক সময় মানুষের লেখা গল্পের চেয়ে এআই-নির্মিত গল্পই বেশি পছন্দ করছেন। শুধু তা-ই নয়, কোন গল্প মানুষ লিখেছেন আর কোনটি এআই তৈরি করেছে—তা শনাক্ত করতেও তাঁরা প্রায় হিমশিম খাচ্ছেন।
৪ দিন আগে