শাহরুখ খানের হাত ধরেই ‘ওম শান্তি ওম’ ছবিতে সুযোগ পান দীপিকা পাড়ুকোন। এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে তাঁদের জুটি মুগ্ধ করেছিল দর্শকদের। আবারও সেই ম্যাজিক ফিরে আসছে বড়পর্দায়। ‘পাঠান’ ছবিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে।
জানা যায়, ছবির গুরুত্বপূর্ণ কিছু অংশের শুটিং করা হবে স্পেনে। স্পেনের অলিগলি দেখা যাবে এই সিনেমায়। এর পাশাপাশি ছবির একটি গানের শুটিং করা হবে ঐ দেশের কিছু অচেনা অজানা জায়গায়। যেখানে এর আগে কোনও হিন্দি ছবির শুটিং হয়নি। আগেও ছবির মধ্যে দিয়ে নানা অপরিচিত জায়গা তুলে ধরেছেন প্রযোজক আদিত্য চোপড়া। এবারও সেরকমই কিছু জায়গা উঠে আসবে ‘পাঠান’ ছবিতে। ইতিমধ্যেই স্পেন সরকারের থেকে সেই সমস্ত জায়গায় শুটিংয়ের অনুমতিও নিয়েছেন পরিচালক সিদ্ধান্ত আনন্দ ও তাঁর টিম।
২০১৮ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল শাহরুখের ছবি ‘জিরো’। জিরো মুখ থুবড়ে পড়েছিল বক্সঅফিসে। এরপরই সিনেমা থেকে ব্রেক নেন অভিনেতা। বড়পর্দায় তাঁর অনুপস্থিতি মেনে নিতে পারছিলেন না তাঁর ফ্যানেরা। অবশেষে জানা যায়, পাঠান ছবিতে কামব্যাক করছেন কিং খান। দীপিকার পাশাপাশি এই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম।

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১৭ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৮ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৮ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৮ ঘণ্টা আগে