ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন দেশটির হাজার হাজার মানুষ। স্থানীয় সময় শনিবার ব্রাজিলের ১৬০টি শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ব্রাজিলের সাধারণ নির্বাচনের আর মাত্র এক বছর বাকি। এর আগেই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন দেশটির বিরোধী দল ও ট্রেড ইউনিয়নের নেতারা। ব্রাজিলে মতামত জরিপেও হেরে গেছেন বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারো।
করোনা মহামারি নিয়ন্ত্রণ নিয়ে প্রেসিডেন্ট বলসোনারোর ওপর ক্ষুব্ধ অনেক ব্রাজিলিয়ান। আটলাস ইনস্টিটিউটের এক জরিপ বলছে, দেশটির ৬১ শতাংশ মানুষের অভিযোগ, বর্তমান সরকারের কাজের ফল খারাপ অথবা খুব খারাপ। অথচ ক্ষমতা গ্রহণের সময় এটি ছিল ২৩ শতাংশ।
বিক্ষোভকারীরা বলছেন, করোনা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি। প্রেসিডেন্টের কারণে ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতির মতো পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আমরা গণতন্ত্র রক্ষার জন্য মাঠে নেমেছি।
২০১৯ সালের জানুয়ারিতে ক্ষমতায় বসেন প্রেসিডেন্ট বলসোনারো। সম্প্রতি দেশটির উচ্চ আদালত প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে বেশ কয়েককটি অভিযোগে তদন্ত করার নির্দেশনাও দিয়েছেন।
উল্লেখ্য, ব্রাজিলে করোনায় এ পর্যন্ত ছয় লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইউক্রেনে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবারের এই হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্পকারখানা ও জ্বালানি অবকাঠামো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রাশিয়ার চালানো সবচেয়ে ‘জঘন্য হামলাগুলোর’ একটি বলে উল্লেখ করেছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থীরা দেশটিতে কাজ করতে চাইলে তাদের অন্তত ৭০ হাজার ডলার প্রশিক্ষণ ফি দিতে হবে। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) গতকাল বুধবার অনলাইনে প্রকাশিত এক সরকারি নোটিশে এমন প্রস্তাব দিয়েছে। ট্রাম্প প্রশাসনের বিদেশি ভিসাধারীদের ওপর ব্
২ ঘণ্টা আগে
নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে মার্কিন এক বিনিয়োগকারীকে যুক্ত করার বিষয়ে শীর্ষ রুশ ও মার্কিন কর্মকর্তারা আলোচনা করেছেন। রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর আগে এই পাইপলাইন হয়েই জার্মানিতে গ্যাস সরবরাহ করা হতো। ঘটনার বিষয়ে অবগত পাঁচটি সূত্র বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
৪ ঘণ্টা আগে
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংকের ব্যবসায়িক কার্যক্রম শুরু নিয়ে টানাপোড়েনের মধ্যে দেশটির কতিপয় অলিগার্ক বা প্রভাবশালী ধনকুবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ইলন মাস্ক। তাঁর দাবি, ভারতীয় জনগণের ওপর নিজেদের ‘একচেটিয়া আধিপত্য’ বজায় রাখতেই এই প্রভাবশালী গোষ্ঠী স্টারলিংককে...
৫ ঘণ্টা আগে