ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে আরও একটি প্রতারণার মামলা করেছেন আলমগীর হোসেন রিগ্যান নামে এক আইনজীবী। মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলসহ ১০ জনকে আসামি করা হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করা হয়েছে। মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার রাজধানীর খিলগাঁও থানাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার অ্যাডভোকেট আলমগীর হোসেন মামলার বিষয়ে সাংবাদিকদের জানান।
মামলার আসামিরা হলেন-ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন, ভাইস প্রেসিডেন্ট আহমেদ জাহিদ, মেহেদী হাসান, কো-ফাউন্ডার আতিউর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুল্লাহ খান, এহসান চৌধুরী, ডিরেক্টর ফিরোজ হোসেন, হেড অব কমার্শিয়াল সাজ্জাদ আলম ও চিফ অপারেটিং অফিসার তরিকুল কামরুল।
মামলায় বাদী অভিযোগ করেন, গত ৩০ এপ্রিল তিনি ইভ্যালির ওয়েবসাইটে সাইক্লোন অফারের টি-টোয়েন্টি বিজ্ঞাপনটি রাত ১০টার দিকে দেখতে পান। পরে সেখান থেকে ১২৫ সিসির একটি হিরো মোটরসাইকেল ৭০ হাজার ৯৯ টাকায় ৭ থেকে ৪৫ দিনে ডেলিভারির আশ্বাসে অর্ডার দেন। যার বর্তমান মূল্য এক লাখ ২৭ হাজার টাকা। বাদী বিভিন্ন সময় অফারের দেওয়া টাকা পরিশোধ করেন। কিন্তু এখন পর্যন্ত বাদীকে মোটরসাইকেল বুঝিয়ে দেয়নি ইভ্যালি।
এর আগে একই ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন আলমগীর হোসেন রিগ্যান। পরে ট্রাইব্যুনালের বিচারক আসসাম জগলুল হোসেন মামলাটি খারিজ করে দেন।
গত ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালির এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র্যাব। অভিযান শেষে এ দম্পতিকে গ্রেফতার করা হয়। ইভ্যালির বিরুদ্ধে গুলশান থানায় একটি, ধানমন্ডি থানায় দুইটি, ঢাকার আদালতে দুইটি এবং যশোর আদালতে একটি মামলা এরই মধ্যে দায়ের হয়েছে।

সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
১৩ মিনিট আগে
আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৮ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৮ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৯ ঘণ্টা আগে