আসছে দুর্গাপূজা। দুর্গাপূজায় বানানো হবে হরেক পদের নাড়ু। নারকেলের সঙ্গে গুড় বা চিনি মিশিয়ে বানানো হয় নারকেলের নাড়ু। এবার নারকেল নাড়ুর পাশাপাশি বানিয়ে ফেলতে পারেন নারকেল সন্দেশ।
উপকরণ
নারকেল কোরা আড়াই কাপ, গরুর দুধ ২ কাপ, গুঁড়ো দুধ আধা কাপ, সাদা এলাচি ৬-৭টি, চিনি ১ কাপ অথবা স্বাদমতো।
প্রণালি
প্রথমে নারকেল সাদা এলাচিসহ খুব মিহি করে বেটে নিতে হবে। তারপর বাটা নারকেল একটা কড়াইয়ে নিয়ে তাতে ২ কাপ গরুর দুধ, আধা কাপ গুঁড়ো দুধ, ১ কাপ চিনি একসঙ্গে মিশিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। কম আঁচে অনবরত নেড়ে জ্বাল দিতে হবে। যখন মিশ্রণটা ঘন হয়ে কড়াইয়ের গা ছেড়ে দেবে, তখন চুলা বন্ধ করে দিতে হবে। মিশ্রণটা সহ্য হয় এমন ঠান্ডা হলে হাতে তেল বা ঘি মাখিয়ে সন্দেশের আকৃতি দিলেই হয়ে যাবে মজাদার নারকেল সন্দেশ।

যাদের বাড়িতে পোষা প্রাণী আছে, তারা বেশির ভাগ সময়ই সেই প্রাণীগুলোকে আলিঙ্গন করে আদর করে। এমনকি অনেক সময় তাদের নিয়েই ঘুমাতে ভালোবাসে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, নারীদের ক্ষেত্রে একজন পুরুষ সঙ্গীর চেয়ে একটি কুকুর অনেক বেশি কার্যকর ‘স্লিপ পার্টনার’ বা ঘুমের সঙ্গী হতে পারে।
৩৩ মিনিট আগে
প্রযুক্তির কল্যাণে এখন যেকোনো জটিল প্রশ্নের উত্তর মিলছে চোখের পলকে। গুগল সার্চের ওপরের পাতায় থাকা ‘এআই ওভারভিউ’ কিংবা চ্যাটবটের এক লাইনের উত্তর আমাদের জীবন সহজ করে দিয়েছে মনে হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক বিরাট আশঙ্কার কথা।
২ ঘণ্টা আগে
গরমকাল মানেই অতিরিক্ত ঘাম ও রোদের ক্ষতিকর রশ্মির প্রভাবে ত্বকের ক্ষতি। এই সময় অনেকের ত্বক নিস্তেজ, ক্লান্ত ও প্রাণহীন হয়ে পড়ে। শুধু রোদে পুড়ে ত্বক তামাটে বর্ণের হয়ে যাওয়াই নয়, গ্রীষ্মকালে পরিবেশগত কারণে ত্বকের স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে।
৪ ঘণ্টা আগে
গরমের ছুটি মানেই যেন একটু স্বস্তির নিশ্বাস। একঘেয়েমি আর গরম আবহাওয়া থেকে বাঁচতে পাহাড় অথবা সবুজে ঘেরা নিরিবিলি কোনো জায়গা হতে পারে আপনার গ্রীষ্মকালীন ভ্রমণের সেরা গন্তব্য। এ জন্য গরমে আরামদায়ক ভ্রমণের জরুরি টিপস জেনে রাখা জরুরি। ছুটিতে শহর থেকে কেউ হয়তো পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার পরিকল্পনা...
৬ ঘণ্টা আগে