
ইসরায়েলের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে সামরিক বাজেট বাড়িয়ে তিন গুণ করছে ইরানে। আজ মঙ্গলবার ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে সামরিক বাজেট ২০০ শতাংশের বেশি বাড়ানোর প্রস্তাবের কথা জানান তিনি। তবে বাড়তি অর্থ কোথায় বা কোন খাতে ব্যয় হবে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।
সরকারিভাবে স্বীকার না করায় তেহরানের বার্ষিক সামরিক ব্যয়ের সঠিক পরিসংখ্যান জানা মুশকিল। তবে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) মতে, ২০২৩ সালে ইরানের সামরিক ব্যয় ছিল প্রায় ১০ দশমিক ৩ বিলিয়ন ডলার।
ফাতেমেহ মোহাজেরানি জানান, প্রস্তাবিত বাজেট নিয়ে বিতর্কের পর আইনপ্রণেতাদের অনুমোদন সাপেক্ষে আগামী মার্চ নাগাদ বিষয়টি চূড়ান্ত করা হবে। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা চাহিদা মেটানোর জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, দেশটির সামরিক বাজেটের সর্বোচ্চ অংশ পায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। নিয়মিত সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর অন্য শাখাগুলোর বরাদ্দ অপেক্ষাকৃত কম।
এদিকে সম্প্রতি ইসরায়েলের চালানো প্রতিশোধমূলক হামলার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই বলেছেন, ইসরায়েলি হামলার জবাব দিতে সব হাতিয়ার কাজে লাগাতে প্রস্তুত তাঁর দেশ। তেহরানে এক সংবাদ সম্মেলনে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান তিনি।
গত শনিবার ইরানে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। তবে তেহরান বলছে, এতে তাদের খুব সামান্যই ক্ষতি হয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, শনিবার তেহরান ও ইরানের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র কারখানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে তিন দফা বিমান হামলা চালানো হয়েছে। এ ঘটনায় নতুন করে বাদানুবাদে জড়িয়ে পড়ছেন দেশ দুটির নেতারা।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের শক্তি প্রদর্শনের মাত্রা ইরানি কর্মকর্তারাই নির্ধারণ করবেন। তবে শত্রুর চালানো হামলা নিয়ে অবহেলা বা অতিরঞ্জন, কোনোটিই কাম্য নয়।
মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরেই প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান ও ইসরায়েল। হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হত্যার প্রতিবাদে ১ অক্টোবর ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেল আবিবের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বেশির ভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সমর্থ হয়েছে। ওই হামলার জবাবে গত শনিবার ইরানে বিমান হামলা চালায় তেল আবিব।

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে দীর্ঘদিন ধরে দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে থাকা পেশমার্গা বাহিনীকে একক কমান্ডের অধীনে আনা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) এই ঐতিহাসিক একীভূতকরণের ঘোষণা দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ায় প্রাণ বাঁচাতে লোহিতসাগর পাড়ি দিয়ে প্রতিবেশী দেশ জিবুতিতে পালিয়ে যাচ্ছে হাজারো ইয়েমেনি। জাতিসংঘের হিসাব অনুযায়ী, দেশটির লোহিতসাগর উপকূলে সাম্প্রতিক লড়াইয়ে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
১১ ঘণ্টা আগে
ভারতের ছত্তিশগড়ের রায়পুরে ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেয়ে গ্রাম ফেরার দুই দিন পর টেলিগ্রাফ অনলাইনের এক সাংবাদিককে প্রশ্নটি করেছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা মুস্তাকিম শেখ। ৪ সেপ্টেম্বর রাতে ছত্তিশগড়ের বিলাসপুরের সিরগিতি থানা-পুলিশ মুস্তাকিম ও তাঁর ছোট ভাই সাবিরসহ ২৩ জন বাংলাভাষী মুসলিমকে
১২ ঘণ্টা আগে
হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, এমএস নাও ও পলিটিকো। প্রতিষ্ঠান তিনটি বলেছে, তাদের সাংবাদিকদের প্রেস ক্রেডেনশিয়াল বাতিল করে হোয়াইট হাউসে প্রবেশ বন্ধ করা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর লঙ্ঘন
১৩ ঘণ্টা আগে