
কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এ ফল প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ ফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইট থেকে জানা যাবে।
আজ বেলা ১১টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান এই ফল চূড়ান্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন–বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি কে এম মোস্তাফিজুর রহমান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল লতিফ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম জাকির হোসেন প্রমুখ।
সিভাসু কর্তৃপক্ষ জানায়, এবার ১০০ নম্বরের পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯৬ দশমিক ৫০, আর সর্বনিম্ন প্রাপ্ত নম্বর ৬৯ দশমিক ৫০। ফল নিরীক্ষণে আগ্রহী প্রার্থীরা ১ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তি পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইটের নির্দিষ্ট পেজে ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। ২ নভেম্বর নিরীক্ষণের ফল প্রকাশ হবে।
এর আগে গত ২৫ অক্টোবর সিভাসুর সার্বিক তত্ত্বাবধানে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সারা দেশের ১১টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এবার কৃষি গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন তিন হাজার ৭১৮টি। ভর্তি-ইচ্ছুক ৭৫ হাজার ১৭ জন আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ৫১ হাজার ৮৩৬ জন।
কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে আসনসংখ্যা হচ্ছে ১ হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭০টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি।

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পসংলগ্ন নদীর ঘাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মেছোবিড়াল উদ্ধার করতে গিয়ে বন বিভাগের প্রস্তুতি ও তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত সরঞ্জাম ও কার্যকর উদ্ধার পরিকল্পনা ছাড়াই বন বিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান। শেষ পর্যন্ত উদ্ধার অভিযান ব্যর্থ হলে আতঙ্কিত জনতার পিটুনিতে প্রাণ হারায়...
৪ মিনিট আগে
নাটোরের লালপুরে মুরগির খামারে শেয়ালের উপদ্রব বন্ধ করতে নিজের তৈরি বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে জিয়ারুল ইসলাম (৩০) নামে এক তরুণ খামারির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর মৌজার কয়লার...
৭ মিনিট আগে
প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে বান্দরবানের থানচি উপজেলার থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল ৩০ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
৯ মিনিট আগে