
কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে আনা হয়েছে ৫০৬ জন রোহিঙ্গাকে। এদের সঙ্গে বিভিন্ন ক্যাম্প থেকে পুনরায় ভাসানচর এসেছেন আরও ৪০৬ জন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা ভাসানচর এসে পৌঁছায়। এর আগে সকাল ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রামের ফতেঙ্গা থেকে জাহাজ বানৌজা টুনা, বানৌজা তিমি ও বানৌজা ডলফিন ভাসানচরের উদ্দেশ্যে মোট ৯১২ জন রোহিঙ্গা নিয়ে রওনা করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের চট্টগ্রামে আনা হয়। পরে সকাল পৌনে ৮টার দিকে নৌবাহিনীর তত্ত্বাবধানে তাদের তিনটি জাহাজে তোলা হয়।
যার মধ্যে বানৌজা টুনাতে ১১৫ জন পুরুষ, ৮২ জন নারী, ১০৫ শিশু, বানৌজা তিমিতে ৭৭ জন পুরুষ, ৮৬ জন নারী, ১৩৭ শিশু এবং বানৌজা ডলফিনে ৮৯ জন পুরুষ, ৯৫ জন নারী ও ১২৬ জন শিশু রোহিঙ্গা ছিল। এ ছাড়া তিনটি জাহাজে ৬টি মেডিকেল টিম, ২ জন মেডিকেল অফিসার, ৩ জন এনএসআই ও ১৪ জন রেডক্রিসেন্ট সদস্য ছিলেন
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, এ ধাপে নতুন করে আরও ৫০৬ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু রোহিঙ্গাকে ভাসানচর আনা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সময় ভাসানচর ক্যাম্প থেকে বেড়াতে যাওয়ায় আরও ৪০৬ জন রোহিঙ্গা নতুনদের সঙ্গে ভাসানচর ফিরে এসেছেন।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের তথ্যমতে, এর আগে মোট ২৩ দফায় ৩৩ হাজার ৫২৭ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে। ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া শুরু হয়।
সরকার নোয়াখালীর ভাসানচরে এক লাখ রোহিঙ্গা বসবাসের জন্য আবাসন তৈরি করেছে। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা আশ্রয়শিবিরে সাড়ে ১২ লাখ রোহিঙ্গা বাস করছে। এর মধ্যে ৮ লাখেরও বেশি রোহিঙ্গা ২০১৭ সালের ২৫ আগস্টের পরে কয়েক মাসের মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। কিন্তু ৭ বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমার কর্তৃপক্ষ ফেরত নিয়ে যায়নি।

টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৬ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
৬ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
৬ ঘণ্টা আগে