অনলাইনে ক্রেতাদের সংখ্যা বাড়ছে। এর সঙ্গে বাড়ছে বিভিন্ন ধরনের প্রতারণার ঘটনা। ভুঁইফোড় অনলাইন প্ল্যাটফর্মগুলোর চমকের ফাঁদে পা দিয়ে বিপাকে পড়ছে মানুষ। তাই এ ধরনের কেনাকাটায় সতর্ক থাকতে হবে।
চেষ্টা করুন পরিচিত প্ল্যাটফর্ম থেকে পণ্য কিনতে। খেয়াল রাখতে হবে, প্ল্যাটফর্মের ওয়েবসাইটটি আসল কি না।
ওয়েবসাইট নিয়ে দ্বিধা কাটাতে ব্রাউজারের ওপরে তালার মতো চিহ্নটি খেয়াল করুন। সেটি বন্ধ থাকলে ওয়েবসাইটটি নিরাপদ। আর খোলা থাকলে সেটি অনিরাপদ।
নতুন প্ল্যাটফর্ম থেকে কিছু কেনার আগে তাদের সম্পর্কে জানুন। এখন ছোট-বড় অনেক প্ল্যাটফর্ম তাদের বিজ্ঞাপন প্রচার করে থাকে। সেগুলোর খোঁজখবর নিয়ে তবেই ব্যবহার করুন।
পণ্য কেনার সময় ব্যক্তিগত তথ্য চায়, এমন প্ল্যাটফর্ম থেকে দূরে থাকুন। কারণ, কেনাকাটার জন্য কেউ আপনার ব্যক্তিগত তথ্য জানতে চাইবে না।

ব্যাংকের কার্ড ব্যবহার করে অনলাইনে কেনাকাটা এখন স্বাভাবিক ঘটনা। কিন্তু হ্যাকারদের কবল থেকে রক্ষা পেতে এমনটি করা যাবে না। চেষ্টা করুন নগদ অর্থ দিয়ে পণ্য কিনতে।
চমকপ্রদ যেকোনো অফারের প্রলোভনে পড়বেন না। এর মাধ্যমে প্রতারকেরা ফাঁদ পেতে থাকে। তাই অস্বাভাবিক কোনো অফার লুফে নেওয়ার আগে সেটি ভালোভাবে যাচাই করে নিন।
এখন বিভিন্ন জায়গায় ফ্রি ওয়াই-ফাই ব্যবহারের সুযোগ রয়েছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে এ ধরনের ওয়াই-ফাই ব্যবহার থেকে বিরত থাকুন।

প্রযুক্তি দুনিয়ায় একটি বড় প্রশ্ন হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হবে, নাকি বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এটিকে মুনাফা ও নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে? বর্তমান বাস্তবতা বিবেচনায় অনেকের মতে উত্তরটি স্পষ্ট—বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষের স্বার্থ...
৬ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের অন্যতম শীর্ষ স্টার্টআপ অ্যানথ্রপিক তাদের নতুন ও শক্তিশালী মডেল মিথোসের ‘ক্লদ ফেবল–৫’ (Claude Fable 5) ভার্শন চালু করেছে। কোম্পানিটির মতে এখন পর্যন্ত তাদের তৈরি করা সবচেয়ে সক্ষম মডেল এটি। তবে এর সঙ্গে থাকছে কঠোর নিরাপত্তা কাড়াকাড়ি ও সুরক্ষা বেষ্টনী।
১৩ ঘণ্টা আগে
‘উপনিবেশ’ শব্দটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে এমন এক অঞ্চলের কথা, যেখানে নিজের ভূমিতেই মানুষ পরবাসী হয়ে ওঠে। আর সেসব পরবাসী মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয় শক্তিশালী জনগোষ্ঠীর তৈরি রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কাঠামো।
২ দিন আগে
ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে ১১ জুন। সেই মাহেন্দ্রক্ষণ সামনে রেখে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের ঘরে ঘরে এখন সাজ সাজ রব। তিনটি আয়োজক দেশের ৪৮টি দলের মোট ১০৪টি ম্যাচের এই বিশাল মহাযজ্ঞ এবার উপহার দেবে ফুটবল ইতিহাসের দীর্ঘ রোমাঞ্চ।
২ দিন আগে