রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৫ ব্যক্তিকে আটক করেছে সেনা, র্যাব ও পুলিশের একটি দল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে এই এলাকায় ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
এসব অপরাধ কার্যক্রম দমন করতে আজ রোববার থেকে মোহাম্মদপুর এলাকায় প্রতিটি হাউজিংয়ে অস্থায়ী ক্যাম্প বসাবে সেনাবাহিনীর সদস্যরা।
শনিবার দিবাগত রাতে বছিলা সেনাবাহিনীর ক্যাম্পে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান ২৩ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর নাজিম আহমেদ।
এ সময় মোহাম্মদপুরবাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আতঙ্কিত না হয়ে তথ্য দিন। তথ্য দিলে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছাবে।’
মেজর নাজিম জানান, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও বিভিন্ন হাউজিং সোসাইটিতে ছিনতাইকারী, ডাকাত দলের সদস্য, চাঁদাবাজি, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪৫ জন আটক করা হয়েছে। তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর এখন পর্যন্ত ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৮টি আগ্নেয়াস্ত্র, ২৬১ রাউন্ড গুলি, ১৯ রকমের মাদক, একটি গ্রেনেড ও ৮০টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, মোহাম্মদপুরে অব্যাহতভাবে ছিনতাই, চুরি ও ডাকাতি বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। এসব প্রতিরোধে পুলিশের ভূমিকা কী, সেটি জানতে গতকাল শনিবার এলাকাবাসী থানায় যান।
তা ছাড়া গত শুক্রবার বছিলায় সুপারশপে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যৌথ বাহিনীর অভিযানে সেই ঘটনার প্রধান অভিযুক্ত ও মামলার প্রধান আসামি মো. আসলাম ওরফে রুবেল ওরফে আলমকে (৩২) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মোহাম্মদপুরে ২৭/২৮টি কিশোর গ্যাং চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, জেনেভা ক্যাম্পে এ পর্যন্ত ছয় বার অভিযান হয়েছে। সেখান থেকে প্রচুর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত যত গ্রেপ্তার হয়েছে তার ৩০ শতাংশ জেনেভা ক্যাম্পের।
জানা যায়, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর এখন পর্যন্ত ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৮টি আগ্নেয়াস্ত্র, ২৬১ রাউন্ড গুলি, ১৯ রকমের মাদক, একটি গ্রেনেড ও ৮০টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, মোহাম্মদপুরে অব্যাহতভাবে ছিনতাই, চুরি ও ডাকাতি বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। এসব প্রতিরোধে পুলিশের ভূমিকা কী, সেটি জানতে গতকাল শনিবার এলাকাবাসী থানায় যান।

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন ওষুধের স্টক থাকা সত্ত্বেও রোগীদের অ্যাজিথ্রোমাইসিন না দেওয়ার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দেন। একই সঙ্গে হাসপাতালটি ১৫১ শয্যায় উন্নীত করে নয়তলা নতুন ভবন নির্মাণের ঘোষণা দেন।
১৩ মিনিট আগে
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট ও জামালপুরের বাহাদুরাবাদ ঘাটের মধ্যে যমুনা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে পদযাত্রায় নেমেছেন বাবা-ছেলে। দেশের বিভিন্ন জেলা ঘুরে তাঁরা মানুষের কাছে তুলে ধরছেন সেতুটির গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা। ১৬ আগস্ট শুরু করা এ পদযাত্রার অংশ হিসেবে গত শুক্রবার রাতে তাঁরা
২০ মিনিট আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকা মূল্যের হেরোইন জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
২৮ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে তিন তরুণ আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের বরইচতল গ্রামের অটো রাইস মিল এলাকায় এ ঘটনা ঘটে...
৩৪ মিনিট আগে