বলিউড সুপারস্টার সালমান খানকে তারকার প্রাণনাশের হুমকি ও বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকী খুনের ঘটনায় আলোচনায় বিষ্ণোই গ্যাংয়ের নেতা লরেন্স বিষ্ণোই। গুজরাটের সবরমতী জেলে বন্দী এই গ্যাংস্টার। এরই মধ্যে সেই লরেন্সের কাছেই গেল নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব।
সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় ভোটে লড়ার প্রস্তাব পেয়েছেন এই গ্যাংস্টার।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে। গুজরাটের সবরমতী জেলে বন্দী এই গ্যাংস্টার। এমতাবস্থায় উত্তর ভারতীয় বিকাশ সেনা রাজনৈতিক দলের পক্ষে তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনে নথিভুক্ত এই রাজনৈতিক দল।
এই গ্যাংস্টারকে উদ্দেশ্য করে লেখা সেই চিঠিতে ওই রাজনৈতিক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা গর্বিত যে লরেন্স উত্তর ভারতীয় ও পাঞ্জাবের বাসিন্দা। এখানেই শেষ নয়, সেখানে লরেন্সের সঙ্গে তুলনা করা হয় স্বাধীনতা সংগ্রামী ভগত সিংয়েরও। এরপরেই ওই চিঠিতে লরেন্সকে অনুরোধ করা হয় যে, তিনি যেন আগামী মাসে যে নির্বাচন হতে চলেছে তথা মহারাষ্ট্র নির্বাচনে প্রার্থী হতে রাজি হন। চিঠিতে উল্লিখিত তারিখ ১৮ অক্টোবর আর ঠিকানা লেখা রয়েছে সবরমতী জেল।
বেশ অনেক দিন থেকেই সালমান খানকে খুন করার হুমকি দিয়ে চলেছে লরেন্স ও তাঁর গ্য়াং। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে সালমানকে মেরে ফেলতে চায় লরেন্স। কারণ তাদের কাছে কৃষ্ণসার হরিণ দেবী। এই প্রজাতির হরিণকে বিষ্ণোই সম্প্রদায় মাতৃরূপে পূজা করেন তাঁরা।
সম্প্রতি বান্দ্রায় বাবা সিদ্দিকীকে খুন করে ফের খবরের শিরোনামে উঠে আসে এই গ্যাং। লরেন্সের দাবি বাবার সঙ্গে যোগাযোগ ছিল দাউদ ইব্রাহিমের। সেই কারণেই মারা হয়েছে তাঁকে। দশেরার দিন তাঁর ছেলের অফিসের বাইরেই প্রকাশ্যে রাস্তায় বাবা সিদ্দিকীকে খুন করে লরেন্সের গ্যাংয়ের সদস্যরা। এবার সেই গ্যাংস্টারের কাছেই গেল নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব।

প্রতি ঈদের মতো এই কোরবানির ঈদেও প্রকাশ পাচ্ছে নতুন গান। এই তালিকায় পুরোনো শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাচ্ছে গানগুলো। ঈদ উপলক্ষে প্রকাশিত এসব গানের খবর নিয়ে এই প্রতিবেদন।
২ ঘণ্টা আগে
ওটিটি প্ল্যাটফর্ম চালু হওয়ার পর থেকে প্রতি ঈদে দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে নানা আয়োজন। তবে এবার খরা লেগেছে সেই আয়োজনে। ওটিটি প্ল্যাটফর্মগুলোতে নিজস্ব কনটেন্ট নেই বললেই চলে। সব প্ল্যাটফর্ম মিলিয়ে মাত্র দুটি ওয়েব ফিল্ম মুক্তি পাচ্ছে, আছে একটি বিদেশি মাইক্রোড্রামা এবং গত ঈদে দেশের হলে মুক্তি পাওয়া...
৩ ঘণ্টা আগে
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর মুক্তির পর থেকে আলোচনা চলছিল এর সিকুয়েল নিয়ে। অবশেষে সিকুয়েলের ঘোষণা দিল প্রযোজনা প্রতিষ্ঠান। প্রথম পর্ব যেখানে শেষ হয়েছিল, তার পর থেকে কিং অব পপের জীবনের বাকি অধ্যায় এবং অজানা গল্প উঠে আসবে সিকুয়েলে। ২১ মে লায়ন্সগেটের এক বৈঠকে মোশন পিকচার গ্রুপের চেয়ারম্যান...
৪ ঘণ্টা আগে
অবিনাশের প্রথম ফিচার ফিল্ম ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ ৭৯তম কান উৎসবে স্থান পেয়েছে এবং ইতিহাস সৃষ্টি করেছে। নেপালের প্রথম ফিচার ফিল্ম হিসেবে সিনেমাটি এই বিভাগের দ্বিতীয় শীর্ষ সম্মাননা জুরি প্রাইজ জিতেছে। এর আগে ২০২২ সালে অবিনাশের শর্ট ফিল্ম ‘লোরি’ কানে বিশেষ সম্মাননা পেয়েছিল।
১৭ ঘণ্টা আগে