
ছাত্রলীগ নিষিদ্ধের খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ রাত ৮টা থেকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জড়ো হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে। এমন সময় ছাত্রলীগ নিষিদ্ধের প্রজ্ঞাপনের খবরে আনন্দ মিছিল শুরু করেন তাঁরা।
শিক্ষার্থীরা বলেন ‘এই মুহূর্তে খবর এল—ছাত্রলীগ নিষিদ্ধ হলো’, ‘ছাত্রলীগ গর্তে, শেখ হাসিনা ভারতে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। ভিসি চত্বরের সামনে থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগকে নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অবশেষে তাদের একটা দাবি পূরণ করল অন্তর্বর্তী সরকার। আনন্দ মিছিল চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার।

তাঁরা বলেন, ‘ছাত্রলীগ একটি “জঙ্গি” সংগঠন। এমন কোনো হীন কর্মকাণ্ড নেই, যা তারা করেনি। আমাদের দাবি ছিল, সরকার প্রজ্ঞাপন জারি করেছে, শিক্ষার্থীদের প্রাণের দাবি মেনে নেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

হবিগঞ্জের নবীগঞ্জে একই দিনে পৃথক দুটি স্থানে দুই নারী শিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণা লঙ্কার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। দিনদুপুরে সংঘটিত এ ঘটনায় শিক্ষক সমাজ ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে।
৭ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে আরও এক নারী আহত হয়েছেন। এ নিয়ে আহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এর আগে আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরেকজন আক্রান্ত হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
১১ মিনিট আগে
রাজধানীর পল্টন থানায় দায়ের করা এই মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ। কিন্তু তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় আদালত তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করেন। এই নিয়ে সিআইডির প্রতিবেদন দাখিলের সময় ১৪ বার পেছাল।
১৭ মিনিট আগে
সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কোষাধ্যক্ষ ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশগ্রহণ করেন সংসদ-নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী আবু রায়হান জানাজার নামাজে ইমামতি করেন।
২৫ মিনিট আগে