
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদচ্যুতির দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ চলছে। ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। তাঁদেরকে সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছে সেনাবাহিনী।
আজ মঙ্গলবার সন্ধ্যার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিলেও পরে ফের জড়ো হন বিক্ষোভকারীরা। রাজউকের সামনের সড়কে আগুন জ্বালিয়ে নানা স্লোগান দেওয়া হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা বঙ্গভবনে ঢুকতে গেলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় তিনজন আহত হয়। পরে বিক্ষোভকারীদের ধাওয়া খেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়। এখন সেনাবাহিনী ব্যারিকেডের ওপারে কড়া পাহারা দিচ্ছে।
আজ মঙ্গলবার দিনভরই রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। ‘রক্তিম জুলাই-২০২৪’ ব্যানারে বিকেলে ঘেরাও কর্মসূচি থেকে রাষ্ট্রপতির পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।
আন্দোলনকারীরা বলেন, ‘বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগ ও শেখ হাসিনার দোসর। তাঁর এমন বক্তব্যের পর তিনি রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না। তাই তাঁকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি, তিনি যেন রাষ্ট্রপতির পথ থেকে পদত্যাগ করেন। তিনি যদি ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করে, তাহলে তাঁকে কীভাবে পথ থেকে সরাতে হয়, তা ছাত্র-জনতা জানে। ২৪ ঘন্টার আল্টিমেটামে কাজ না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’
কর্মসূচি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত বাহার উদ্দিন বলেন, ‘রাষ্ট্রপতি চুপ্পু যে পর্যন্ত তাঁর পদ থেকে পদত্যাগ না করবেন, সে পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। চুপ্পু একজন মিথ্যাবাদী। সে স্বৈরাচার শেখ হাসিনার দোসর। আমরা চাই না কোনো স্বৈরাচারের দোসর এই পদ থাকুক।’
এদিকে ইনকিলাব মঞ্চ নামের ব্যানারে আরেকটি সংগঠনের অর্ধশত লোকজন বঙ্গভবনের সামনে হাজির হয়ে বলে, বর্তমান রাষ্ট্রপতি যেন দ্রুত পদত্যাগ করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের দাবিতে বঙ্গভবন ঘেরাও কর্মসূচি ঘোষণায় সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বঙ্গভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। প্রস্তুত রয়েছে পুলিশ ও সেনা বাহিনীর এপিসি, জলকামান।

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম। এই কূটনৈতিক মিশন চালুর মাধ্যমে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এক নতুন মাইলফলক উন্মোচিত হলো...
৩ ঘণ্টা আগে
ফাউন্ডেশন আহমদ রফিকের সংগৃহীত বই, বিভিন্ন সাময়িকী, স্মারক প্রভৃতি নিয়ে একটি বেসরকারি সংস্থার কার্যালয়কে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করছে। একজন ভাষাসংগ্রামীর সংগৃহীত বইপুস্তক, ব্যবহার্য, নামাঙ্কিত প্রতিটি সামগ্রীই মহামূল্যবান। অমূল্য সম্পদ হিসেবে ফাউন্ডেশন সেগুলো আগলে রাখার চেষ্টা করছে।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ সেনাবাহিনীর সব সেনাসদস্যের উদ্দেশে সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে। দরবারে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাসদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন...
৫ ঘণ্টা আগে
স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েক দিন পরেই আমরা কী দেখলাম, এই গুপ্ত বাহিনীর লোকজন বলল, তারা যদি আসে, থাকে, কাজ করে আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি থাকবে কেমন করে। বরাবরই তো এরা একসঙ্গে ছিল। ৯১-তেও তারা একসঙ্গে ছিল, ৮৬ সালেও একসঙ্গে ছিল, গত নির্বাচনের সময়ও তারা একসঙ্গেই ছিল। তলে তলে কাজ করেছিল।
৫ ঘণ্টা আগে