মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ পেল নতুন চ্যাম্পিয়ন। দুবাইয়ে গতকাল দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো নিউজিল্যান্ডের মেয়েরা। আজ কুড়ি ওভারের নবম বিশ্বকাপর সেরা একাদশ প্রকাশ করল আইসিসি।
একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দল ভালো না করলেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার। গ্রুপপর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ। তবে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ বছরের জয়ের গেরো খোলে তারা।
দলগত পারফরম্যান্স ভালো না হলেও আইসিসি জ্যোতিকে রেখেছে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে। বিশ্বকাপে চার ম্যাচে বাংলাদেশ অধিনায়ক করেছেন ১০৪ রান, গড় ৩৪.৬৬। উইকেটকিপার হিসেবে টুর্নামেন্টের সর্বোচ্চ ৭টি ডিসমিসাল করেছেন জ্যোতি। এর মধ্যে ৬টি স্টাম্পিং ও একটি ক্যাচ।
একাদশে সর্বোচ্চ তিন ক্রিকেটার সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার। নেতৃত্বে রাখা হয়েছে প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্টকে। শিরোপাজয়ী নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ থেকে একাদশে জায়গা পেয়েছেন দুজন করে ক্রিকেটার। বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে আছেন একজন করে।
ফাইনালে ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স করে নিউজিল্যান্ডের শিরোপা জয়ে অ্যামিলিয়া কারের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। ফাইনালে তিনটিসহ টুর্নামেন্টে সর্বোচ্চ ১৫ উইকেট নেওয়ার নিয়েছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার। ব্যাট হাতে রান করেছেন ১৩৫ রান। জেতেন টুর্নামেন্ট সেরা পুরস্কার। আইসিসির সেরা একাদশেও অবধারিতভাবে আছেন তিনি। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন নিউজিল্যান্ডের ইডেন কার্সন।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ: লরা উলভার্ট (অধিনায়ক, দক্ষিণ আফ্রিকা), তাজমিন ব্রিটস (দক্ষিণ আফ্রিকা), ড্যানি ওয়াট-হজ (ইংল্যান্ড), অ্যামিলিয়া কার (নিউজিল্যান্ড), হরমনপ্রিত কৌর (ভারত), ডিয়ান্ড্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), নিগার সুলতানা জ্যোতি (উইকেটকিপার, বাংলাদেশ), অ্যাফি ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), রোজমেরি মেয়ার (নিউজিল্যান্ড), মেগান শাট (অস্ট্রেলিয়া) ও ননকুলুলেকো এমলাবা (দক্ষিণ আফ্রিকা)।
দ্বাদশ খেলোয়াড়: ইডেন কার্সন (নিউজিল্যান্ড)।

আর্জেন্টিনা দলে লিওনেল মেসির অধ্যায় শেষ। দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে একের পর এক গোল করে রেকর্ড বই তছনছ করার পাশাপাশি দিয়েছেন নেতৃত্বও। এবার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড অবসর নেওয়ায় শূন্য হয়ে পড়েছে অধিনায়কত্বের পদ। কার কাঁধে উঠবে নতুন আর্জেন্টিনার গুরুদায়িত্ব, তা নিয়ে চলছে আলাপ-আলোচনা।
১০ মিনিট আগে
মেয়েদের জুনিয়র হকি এশিয়া কাপ ছেলেদের দুর্দিনে বড় জয় পেল বাংলাদেশের মেয়েরা । চীনের মকিতে চ্যালেঞ্জার পুলে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ৫–১ গোলে। এর আগে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে হারিয়েছিল ৭–০ গোলে।
১ ঘণ্টা আগে
এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকেরও প্রশ্ন কেন এবার হচ্ছে না বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এমনকি তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না।
১ ঘণ্টা আগে
আইনি ও প্রশাসনিক কাজের পারিশ্রমিক নিয়ে করা মামলায় নির্ধারিত শুনানিতে আদালতে হাজির হলেন না মোহামেদ সালাহ। রোববার নিউ কায়রো কোর্ট অব ফার্স্ট ইন্সট্যান্সে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে চূড়ান্ত শপথ নেওয়ার কথা ছিল মিসরীয় এই তারকার।
২ ঘণ্টা আগে