Ajker Patrika

রিয়াদ বিমানবন্দরে হামলার পর লাগেজ না পাওয়া যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ২০: ৫১
রিয়াদ বিমানবন্দরে হামলার পর লাগেজ না পাওয়া যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা
গতকাল বুধবারও সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়। ছবি: এএফপি

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় সৌদিয়া এয়ারলাইনসের যেসব যাত্রী লাগেজ পাননি, তাঁদের অনলাইনে অভিযোগ দাখিলের অনুরোধ জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ জন্য যাত্রীদের নির্ধারিত অনলাইন লিংকে ‘লস্ট ব্যাগেজ ক্লেইম’ জমা দিতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সৌদিয়া এয়ারলাইনসের যাত্রীরা লাগেজ না পেয়ে থাকলে অনলাইনে অভিযোগ দাখিল করতে পারবেন।

অভিযোগ জমা দেওয়ার লিংক:

দূতাবাস জানিয়েছে, অন্য এয়ারলাইনসের যাত্রীদের লাগেজসংক্রান্ত তথ্য পাওয়া গেলে যথাসময়ে তা জানানো হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া কিউআর কোড স্ক্যান করেও সরাসরি অভিযোগের লিংকে প্রবেশ করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত