অভিনয় ছাড়ার ইঙ্গিত দিলেন ছোট পর্দার নিয়মিত অভিনেত্রী অহনা রহমান। গতকাল ‘প্রবাসীর স্ত্রী’ নাটকের সাকসেস পার্টি অনুষ্ঠানে নাটক নিয়ে অভিমত ব্যক্ত করার সময় অহনা জানান তিনি আর অভিনয় করতে চান না।
অভিনয় ছাড়ার প্রসঙ্গে অহনা বলেন, ‘অনেকটা বছর তো আমাকে দেখলেন, আরও ভালো ভালো অভিনেতা–অভিনেত্রীরা আসছেন—তাঁদেরও দেখা উচিত। এখন যে ধরনের চরিত্র আমার সঙ্গে যায় না, সে ধরনের চরিত্রে কাজ করতেও চাই না। অনেক দিন কাজ করলাম, এবার অন্যদিকে মনোযোগ দিতে চাই।’
তবে কবে নাগাদ অভিনয়কে বিদায় বলবেন সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি অহনা। জানালেন শিগগিরই এ বিষয়ে জানাবেন তিনি।
প্রবাসীর স্ত্রী নাটক নিয়ে অহনা বলেন, ‘প্রবাসীর স্ত্রী একটি সত্য গল্প অবলম্বনে নির্মাণ করা। গল্পটি আমাদের প্রত্যেকের চেনা। এ নাটকটি পাঁচ মিলিয়ন ভিউ হয়েছে। বন্যার সময় নাটকটি আপলোড করা হয়েছে, আমরা কেউ শেয়ার দিইনি তারপরও মানুষ দেখেছেন। তাদের এই ভালোবাসায় আমি অনেক খুশি।’
২০০৭ সাল থেকে শোবিজে পথচলা অহনার। ওই বছর ‘বিনোদন বিচিত্রা’ ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন। এরপর বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে মডেল। তাঁর অভিনীত প্রথম নাটক রেজানুর রহমানের ‘ছেঁড়াপাতা’। ২০০৮ সালে আলম রকিবের ‘চাকরের প্রেম’ দিয়ে নাম লেখান চলচ্চিত্রে। এরপর আরও কয়েকটি সিনেমায় দেখা গেছে তাঁকে। তবে চলচ্চিত্রে প্রতিষ্ঠা পাননি। পরবর্তীকালে থিতু হন ছোট পর্দায়।

পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। বিভিন্ন সময় নানা আয়োজনে কবীর সুমন জানিয়েছেন, বাংলাদেশ ও এ দেশের মানুষকে অনেক ভালোবাসেন তিনি। এ দেশের মানুষও সেই ভালোবাসার প্রতিদান দিয়েছে বারবার। কবীর সুমন যতবার বাংলাদেশে গান শোনাতে এসেছেন, প্রতিবার তাঁর গান শুনতে ভিড় জমিয়েছে এ দেশের
৪ ঘণ্টা আগে
ফেরদৌস ওয়াহিদ, হুমায়রা বশির, জুলি, পথিক নবী, রেজা আলী—তাঁদের সংগীতশিল্পী হিসেবেই চেনে সবাই। এবার তাঁরা একসঙ্গে হাজির হচ্ছেন অভিনয়শিল্পী হয়ে। তাঁদের নিয়ে তৈরি হয়েছে মিউজিক্যাল ড্রামা ‘ডিজিটাল নবাব’। চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন পুনম প্রিয়াম।
৪ ঘণ্টা আগে
গত রোববার রাতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৫১তম আসর। এবার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে জাভিয়ের কালভো এবং জাভিয়ের আমব্রোসির স্প্যানিশ সিনেমা ‘লা বোলা নেগ্রা’। ২০১১ সালের পর ইংরেজি ভাষার বাইরে প্রথম চলচ্চিত্র হিসেবে পিপলস চয়েস
৪ ঘণ্টা আগে
মূকাভিনয়শিল্পকে বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ফরাসি শিল্পী মার্সেল মার্সো। বিশ্বজুড়ে মাস্টার অব মাইম হিসেবে আখ্যায়িত করা হয় তাঁকে। আজ মার্সেল মার্সোর ১৯তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকের দল স্বপ্নদল আয়োজন করেছে মূকনাট্য ‘ম্যাকবেথ’
৪ ঘণ্টা আগে