ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হন হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া। তারপর, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি নতুন প্রধান হিসেবে নির্বাচিত করে ইয়াহিয়া সিনওয়ারকে। ইসরায়েলি হামলায় গতকাল বৃহস্পতিবার নিহত হন সিনওয়ারও।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইসরায়েলি সশস্ত্রবাহিনী জানিয়েছে, তারা সিনওয়ারকে হত্যার জন্য গাজায় ‘ঘর থেকে ঘরে’ তাঁকে ট্র্যাক করেছে এবং অবশেষে এক ভয়াবহ বন্দুকযুদ্ধ শেষে তাঁকে হত্যা করেছে। সিনওয়ার যথাসাধ্য চেষ্টা করেছেন ইসরায়েলি বাহিনীকে ফাঁকি দিতে। তবে সেই চেষ্টার একপর্যায়ে হার মানতে হয় তাঁকে।
ইসমাইল হানিয়ার পর ইয়াহিয়া সিনওয়ারই হামাসের অন্যতম শীর্ষ নেতা যাকে হত্যা করল ইসরায়েল। দেশটির দাবি, এই সিনওয়ারই গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিল হামাস তার মূল পরিকল্পনাকারী। তাঁর সরাসরি তত্ত্বাবধানে এই হামলা অনুষ্ঠিত হয়।
এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, ‘গতকাল (বুধবার) ১৬ অক্টোবর এক বছর ধরে গাজা উপত্যকায় অনুসরণের পর ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) দক্ষিণ কমান্ডের সেনারা এক অভিযানে সন্ত্রাসবাদী সংগঠন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গত এক বছর ধরে আইডিএফ এবং আইএসএ—এর (অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত) পরিচালিত কয়েক ডজন অভিযান ও সাম্প্রতিক সপ্তাহগুলোতে, যেখানে তাঁকে হত্যা করা হয়েছে—সেখানে সিনওয়ারের অপারেশনাল কার্যক্রমকে সীমাবদ্ধ করা হয়েছিল। কারণ, তাঁকে আমাদের বাহিনী অনুসরণ করছিল নিয়মিত এবং অবশেষে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।’
আইডিএফের বিবৃতিতে আরও বলা হয়, ‘গাজার এই অঞ্চলে (যেখানে সিনওয়ারকে হত্যা করা হয়) ইসরায়েলি সশস্ত্রবাহিনীর ৮২৮ তম ব্রিগেডের (বিসলাচ) সৈন্যরা তিনজন সন্ত্রাসীকে চিহ্নিত করে হত্যা করে। দেহ শনাক্তকরণ প্রক্রিয়া শেষ হওয়ার পর নিশ্চিত হাওয়া যায় যে ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করা হয়েছে।’
পরে পৃথক এক বিবৃতিতে ইসরায়েলি সশস্ত্রবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেন, রাফাহ জেলায় ইয়াহিয়া সিনওয়ার ও আরও দুই যোদ্ধাকে শনাক্ত করার পর হত্যা করা হয়েছে। হ্যাগারি বলেন, ‘এই তিনজন আশ্রয়ের জন্য এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাচ্ছিলেন। আমাদের সেনাদের তাদের অনুসরণ করে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে যেতে বাধ্য করে।’
হ্যাগারি আরও বলেন, ‘সিনওয়ার একা পালিয়ে যান একটি বিল্ডিংয়ে। সেখানে আমাদের বাহিনী একটি ড্রোন দিয়ে পুরো এলাকা স্ক্যান করেছিল—যা আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন। আমাদের ছোড়া গুলিতে ইয়াহিয়া সিনওয়ারের একটি হাত আহত করেছিলেন। তিনি ড্রোনটির দিকে একটি ডাল ছুড়ে মেরেছিলেন।’

দুর্নীতির অভিযোগে কর্ণাটকের এক মন্ত্রী পদত্যাগ করার মাত্র দুই দিন পরই বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভা থেকে আরও একজনের পদত্যাগ দাবি করেছে। দলটি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে, উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলাম ধর্মকে ‘অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে....
১ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় নিহতরে সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এই নিখোঁজদের মধ্যে বিভিন্ন স্কুলের ২ শতাধিক শিক্ষার্থীও রয়েছেন। এদিকে, বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভারতীয়রা।
২ ঘণ্টা আগে
আফগানিস্তানের তালেবান সরকার যুক্তরাষ্ট্রকে দেশটির খনিজ সম্পদে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে তালেবান সরকার। একই সঙ্গে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে...
৩ ঘণ্টা আগে
হিমালয়ে হিমবাহ ধসে ভয়াবহ মাডস্লাইড বা কাদাধসের পর কয়েক হাজার নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে গতকাল রোববারও নেপাল ও চীনের উদ্ধারকারীরা জোর চেষ্টা চালিয়েছেন। তবে বৈরী আবহাওয়া ও বাড়তে থাকা পানির উচ্চতা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।
৬ ঘণ্টা আগে