মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকির মৃত্যুর পর বাড়ানো হয়েছে সালমান খানের নিরাপত্তা। সালমানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, সালমানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই হত্যা করা হয়েছে তাঁকে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হিটলিস্টে বহুদিন ধরেই আছেন বলিউড ভাইজান। বারবার তাঁকে হত্যার হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা।
বাবা সিদ্দিকি হত্যার পর আরও সংকটের মুখে পড়েছে সালমানের নিরাপত্তা। নতুন নতুন হুমকি বার্তা দেওয়া হচ্ছে তাঁকে। বাবা সিদ্দিকির চেয়েও ভয়ংকর পরিণতি হবে সালমানের, এমন হুমকিও এসেছে। এ হুমকি বার্তায় সালমানের কাছ থেকে পাঁচ কোটি টাকা দাবি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে ওরলি পুলিশের ফোনে এই হুমকি বার্তা আসে। এ বার্তা পাওয়ার পর জোরালো তদন্ত শুরু করেছে পুলিশ।
হরিয়ানা থেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ধৃত ব্যক্তিকে সালমান খানকে খুনের কনট্রাক্ট দেওয়া হয়েছিল। সুপারস্টারকে খুনের চক্রান্ত সাজিয়ে প্রায় ৭০ জনকে কাজে লাগানো হচ্ছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানতে পেরেছে পুলিশ।
বাবা সিদ্দিকি খুনের আগে মুম্বাইয়ে এ আর মুরুগাদোসের ‘সিকান্দার’ সিনেমার শুটিং করছিলেন সালমান। কিন্তু এ পরিস্থিতিতে কি শুটিং অব্যাহত থাকবে? এই প্রশ্ন ঘুরছিল বলিউডের অন্দরে। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর শুটিংও পিছিয়ে যাচ্ছে, এমনটাও শোনা যাচ্ছিল।
তবে এসব হুমকিকে তেমন একটা পাত্তা দিচ্ছেন না সালমান। হুমকিতে ভয় পেয়ে কাজ বন্ধ রাখার পক্ষে নন তিনি। সালমানের ম্যানেজার জানিয়েছেন, কোনো শুটিংই পেছাবে না। ঠিক সময়ে সব শুটিং শেষ করবেন তিনি। তবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সালমানের ওয়াই প্লাস নিরাপত্তায় আরও আট-দশজনকে যোগ করা হয়েছে। তাঁদের কাজই হলো আগে থেকে শুটিংয়ের জায়গা রেকি করা। সর্বক্ষণ তাঁর নিরাপত্তা নিশ্চিত করা।
সালমানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিরাপত্তাও বাড়ানো হয়েছে কয়েক গুণ। আটতলা বিল্ডিংয়ে সারাক্ষণ পুলিশ সার্ভেলেন্স বসানো হয়েছে। অ্যাপার্টমেন্টের সামনে জমায়েত করা, সেখানে দাঁড়িয়ে সেলফি তোলা কিংবা অ্যাপার্টমেন্টের সামনে ঘোরাঘুরিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে। তাঁর ফার্মহাউসের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৩ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৪ ঘণ্টা আগে