
একটি সংবাদ সম্মেলনের ছবি, যেখানে মঞ্চে বসা এবং সামনে পাতা চেয়ারগুলোতে বসা সবাই কালো বোরকায় আবৃত। মাঝখানে এক যুবক ক্যামেরা হাতে সেই সংবাদ সম্মেলনের ফুটেজ নিচ্ছেন। এমন একটি ছবি ভারতে বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে পোস্ট করেন। পোস্টটির ক্যাপশনে তিনি ছবিটি সাম্প্রতিক সময়ের বলে দাবি করেন। তাঁর টুইটটি বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ২ হাজার রিটুইট হয়েছে; দেখা হয়েছে ২ লাখ ৬০ হাজার বার, রিয়েকশন পড়েছে সাড়ে ৮ হাজারের কাছাকাছি।
তসলিমা নাসরিন ছবিটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়েরই বলে দাবি করলেও আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি যেই ঘটনার সেটি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের।
ছবিটি নিয়ে আজকের পত্রিকাতেই ২০২২ সালের ২১ মার্চ ‘ছবি ছাড়া এনআইডি পাওয়ার দাবিতে রাজারবাগের নারী মুরিদদের সংবাদ সম্মেলন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদ অনুযায়ী, সংবাদ সম্মেলনটি আয়োজন করেন রাজধানীর রাজারবাগ দরবার শরীফের মহিলা আনজুমান নামে একটি সংগঠন। ওই দিন জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মহিলা আনজুমান সরকার ও প্রশাসনের প্রতি পর্দানশিন নারীদের পর্দার সঙ্গে রাষ্ট্রীয় সুবিধা ও নাগরিক অধিকার প্রাপ্তির ব্যবস্থা করা ও পর্দানশিন নারীদের পরিচয় শনাক্তে পর্দার বিধান রক্ষা করে আধুনিক ও আইনসম্মত বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের কার্যক্রম চালু করার আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা সরকারি অফিসে পর্দানশিন নারীদের সুবিধার্থে নারী কর্মকর্তা–কর্মচারী রাখারও দাবি জানান।

বিএনপিকে কেউ চাঁদাবাজ দল বললে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্ধৃতি দিয়ে তৈরি এমন একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা আয়োজন করতে না দেওয়ার জন্য প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আলোচিত দাবিতে কয়েকটি ভিডিও আছে এখানে ,এখানে, এখানে এবং এখানে। ভিডিওটি শেয়ার করে ‘বাধন সরকার’ নামের একজন বলেন, ‘বাংলাদেশের...
১১ ঘণ্টা আগে
বাংলাদেশে ২০ বছর বয়সী এক হিন্দু তরুণীকে জোর করে ৬৫ বছর বয়সী এক মুসলিম বৃদ্ধের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
দিল্লিতে কনফারেন্সে অংশ নিতে প্রথমবারের মতো প্রকাশ্যে শেখ হাসিনা—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগে