গত ১ অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইরান। দেশটি দাবি করেছিল, লেবাননে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ নিতেই তারা এই হামলা চালিয়েছে। তবে ওই ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ইরানে কোনো পাল্টা হামলা চালায়নি ইসরায়েল। তবে বুধবার একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ইতিমধ্যেই ইরানে একটি প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিয়েছে ইসরায়েল।
সিএনএন জানিয়েছে, সূত্রটি ইরানে হামলা করতে ইসরায়েলের প্রস্তুতির কথা জানালেও এই বিষয়ে আর কোনো তথ্য প্রদান করেনি। ফলে ইসরায়েল কখন এবং কীভাবে হামলা চালাবে সেই বিষয়েও বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দ্বারস্থ হয়েছে সিএনএন। তবে সেখান থেকে কোনো মন্তব্য এসেছে কি-না সেই বিষয়ে সিএনএনের প্রতিবেদনে কিছু জানানো হয়নি।
সূত্রটি সিএনএনকে জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন—ইরানের ওপর পাল্টা হামলা তেল এবং পারমাণবিক স্থাপনার পরিবর্তে বরং সামরিক স্থাপনাগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে।
এর আগে ইরানের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা করেছিলেন, এই হামলার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো দ্রুত পুনরুদ্ধার করছে ইরান। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, টানেলের মুখ পরিষ্কার এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের মাধ্যমে দেশটি আবারও তার দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা ফিরিয়ে আনছে।
৭ ঘণ্টা আগে
মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলে খনির কাজের জন্য মজুত করে রাখা বিস্ফোরকের একটি গুদামে বিস্ফোরণে শিশুসহ অন্তত ৪৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে চীন সীমান্তবর্তী এলাকায় ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ।
১০ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যায়। ফলে আরব উপসাগরে আটকা পড়ে ১০৯টি বড় বাণিজ্যিক জাহাজ। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় এই অবরুদ্ধ দশা থেকে ২৯টি বড় তেলের ট্যাংকার নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।
১০ ঘণ্টা আগে
গত মাসে দক্ষিণ-পশ্চিম ইরানে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। ধারণা করা হচ্ছে, বিমানটি সম্ভবত চীনের তৈরি ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিধ্বস্ত হয়েছে। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত তিনটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে এই তথ্য জানিয়েছে...
১০ ঘণ্টা আগে