
শেষ হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের কাজ। এবার ২১ পদের বিপরীতে ৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে বাফুফের গঠিত নির্বাচন কমিশন।
২০২০ সালের নির্বাচনে ভোটের লড়াইয়ে ছিলেন ৪৯ জন। এবার শেষ পর্যন্ত কতজন থাকেন সেটাই দেখার অপেক্ষা। ২০ অক্টোবর বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। এর আগে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৪ ও ১৫ অক্টোবর। যাচাই-বাছাই ১৬ অক্টোবর। মনোনয়নপত্রের ওপর আপত্তি দাখিল করা যাবে ১৭ অক্টোবর এবং শুনানি ১৮ অক্টোবর।
মনোনয়ন ফরম নেওয়া প্রার্থীর তালিকা—
সভাপতি: এ এফ এম মিজানুর রহমান চৌধুরী, তাবিথ আউয়াল, শাহাদাত হোসেন ও আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান।
সিনিয়র সহসভাপতি: ইমরুল হাসান, তরফদার রুহুল আমিন ও মনির হোসেন।
সহসভাপতি: নাসের শাহরিয়ার জাহেদী, ফাহাদ এম এ করিম, ইকবাল হোসেন, সাব্বির আহমেদ আরেফ, ওয়াহিদ উদ্দিন চৌধুরী, রশিদ সামিউল ইসলাম, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, আবদুল্লাহ আল ফুয়াদ রিদওয়ান, শফিকুল ইসলাম মানিক, সত্যজিৎ দাশ রুপু, মিজবাহ আহমেদ আহমেদ বিন সামাদ চৌধুরী ও ছাইদ হাছান কানন।
সদস্য: তাসমিয়া রেজোয়ান বিনতি, শাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন, ইয়াকুব আলী, ইকবাল হোসেন, কামরুল হাসান হিলটন, গোলাম গাউস, জাকির হোসেন চৌধুরী, নজরুল ইসলাম, মনজুরুল আলম দুলাল, মাহফুজা আক্তার কিরণ, হাজি মো. টিপু সুলতান, আমিনুল হক মামুন, ইমতিয়াজ হামিদ সবুজ, সত্যজিৎ দাশ রুপু, মানস চন্দ্র দাশ ধলু, আমিরুল ইসলাম বাবু, বিজন বড়ুয়া, মাহমুদ খাতুন, আমের খান, এখলাস উদ্দিন, শফিকুল আজম ভূঁইয়া, শরিফ উদ্দিন, মনজুরুল করিম, সাইফুল ইসলাম, ইকবাল হোসেন জনি, মাহিউদ্দিন আহমেদ সেলিম, সাইফুর রহমান মনি, খন্দকার রকিবুল ইসলাম, রওশন আক্তার ডেইজি, মহিদুর রহমান মিরাজ, মঞ্জুরুল করিম, শাহাদাত হোসেন, আবদুল হাফিজ, জসিম উদ্দিন খান খসরু, সৈয়দ শহিদুল ইসলাম, মো. রিয়াজ উদ্দিন, এ কে এম নুরুজ্জামান, মিজবাহ আহমেদ বিন সামাদ চৌধুরী, ছাইদ হাছান কানন, মাহবুবুর রহমান শাহীন, দেলোয়ার হোসেন, শাকিল আহমেদ চৌধুরী ও শাহিন হাসান।

বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগে স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন দলের নির্ভরযোগ্য সেন্টারব্যাক ক্রিস্তিয়ান রোমেরো। সবকিছু ঠিক থাকলে কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচেই তাঁকে শুরুর একাদশে দেখা যেতে পারে।
৪০ মিনিট আগে
লিওনেল মেসিকে থামানো যেকোনো ডিফেন্ডারের জন্যই বড় চ্যালেঞ্জ। তবে কেপ ভার্দের ডিফেন্ডার রবার্তো পিকো লোপেসের মা জুডি লোপেস এটাকে ছেলের জন্য ভয় হিসেবে দেখছেন না। বরং তাঁর বিশ্বাস, ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চে মেসির বিপক্ষে খেলতে মোটেও চাপ অনুভব করবে না তাঁর ছেলে।
১ ঘণ্টা আগে
জাদুকর, রেকর্ডের বরপুত্র—লিওনেল মেসিকে বর্ণনা করার জন্য এসব শব্দও যেন কম পড়ে যায়। আর্জেন্টিনার তারকা ফুটবলারকে এক নজর দেখতে অপেক্ষায় থাকেন কোটি কোটি ফুটবলপ্রেমী। যদি তাঁকে কাছ থেকে দেখা যায়, তাহলে তো কোনো কথাই নেই। এবার ৮ বছরের এক ছেলের মেসিকে দেখার স্বপ্নপূরণ হচ্ছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে
ইউরোর বর্তমান চ্যাম্পিয়নদের আক্রমণভাগ যখন চেনা ছন্দে ডানা মেলে, তখন প্রতিপক্ষের ডাগআউটে স্বস্তি থাকার কথা নয়। লামিনে ইয়ামালের পায়ের জাদু আর রদ্রি-পেদ্রিদের নিখুঁত নিয়ন্ত্রণে থাকা স্পেনের বিপক্ষে খেলতে নামার আগে যেকোনো দলেরই একটু কেঁপে ওঠার কথা। উরুগুয়ে ও সৌদি আরবকে যেভাবে ‘লা রোহা’রা শাসন করেছে, তাত
৩ ঘণ্টা আগে